Home » এই নিরামিষ খাবারেই রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের সন্ধান

এই নিরামিষ খাবারেই রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের সন্ধান

সময় কলকাতা ডেস্ক ,১১ এপ্রিল: মানবদেহের জন্য অন্যতম প্রয়োজনীয় একটি উপাদান হলো ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় বিভিন্ন সামুদ্রিক মাছের তেলে। শরীরের উপকারে  অন্যতম হল ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। তবে যারা নিরামিষ  খান, তারা কিভাবে পাবেন এই ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের সন্ধান? আসুন জেনে নেওয়া যাক-

তিসি : তিসির তেল শুধু নয়, তিসির বীজেও পাওয়া যায় প্রচুর পরিমানে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। ২৩৫০ মিলিগ্রাম ফ্যাটি অ্যাসিড থাকে মাত্র ১০ গ্রাম তিসি বীজে।

চিয়া বীজ : চিয়া বীজও ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ। প্রায় ৫০০০ মিলিগ্রাম ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে এক আউন্স বা ২৮ গ্রাম চিয়া বীজে।

আরও পড়ুন   ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ,রাজ্যে শুরু মকড্রিল ব্যবস্থা!


আখরোট : আখরোটের প্রায় ৬৫ শতাংশই ফ্যাটে পরিপূর্ণ । বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ২৭৫০ মিলিগ্রাম ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ২৮ গ্রাম আখরোট থেকে।
তেল : সর্ষের তেলেরই এক প্রকার পরিশুদ্ধ রূপ হল ক্যানোলা তেল। প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এই তেল। পাশাপাশি তিসি ও সয়াবিনের তেলেও পাওয়া যায় প্রচুর পরিমানে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড।

ব্রাসেলস চারা : ব্রাসেলস দেখতে অনেকটা ছোট্ট বাঁধাকপির মতো এক প্রকারে সব্জির মতো। এই সব্জি এখন ভারতে পাওয়া যায়।আধ কাপ ব্রাসেলস অঙ্কুরে ৪৪ মিলিগ্রাম ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে।

About Post Author