সময় কলকাতা ডেস্ক, ১২ এপ্রিল: আই এস এল শেষ হওয়ার পরে সকলের নজর ছিল সুপার কাপের দিকে। সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে গোকুলাম কেরালাকে ৫-১ গোলে হারিয়ে নিজেদের অভিযান শুরু করেছে আই এস এল জয়ী এটিকে মোহনবাগান। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ওড়িশা এফ সির বিরুদ্ধে ড্র করে প্রবল চাপে ইস্টবেঙ্গল। গ্রূপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফ সি ও আইজল এফ সি। হায়দ্রাবাদ ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে আইজল এফ সি-কে। সাম্প্রতিক সময়ে হায়দ্রাবাদ এফ সি যথেষ্ট ধারাবাহিক। গতবার আই এস এল চ্যাম্পিয়ন হওয়ার পরে এবারের আইএসএলে তারা এবারও নজর কেড়েছে। আর বৃহস্পতিবার সেই হায়দ্রাবাদ এফ সির মুখোমুখি ইস্টবেঙ্গল। আই এস এলে একটানা ব্যর্থতা কাটিয়ে ইস্টবেঙ্গল কতটা সফল হতে পারবে? কী মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা?

একথা ঠিক যে সুপার কাপে হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচ জিততে না পারলে ইস্টবেঙ্গল অঙ্কের বিচারে প্রতিযোগিতা থেকে নিশ্চিতভাবেই ছিটকে যাবে না তবে তখন তাদের পরিস্থিতি অনেকটাই প্রতিকূল হয়ে পড়বে। তাই এই ম্যাচে ভালো ফল করা দরকার। নিদেনপক্ষে বৃহস্পতিবারের ম্যাচ ড্র না হলে হায়দ্রাবাদ এফ সি ইস্টবেঙ্গলের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের বিদায় অনিবার্য। কারণ চার গ্রূপের প্রতিযোগিতায় প্রতিটি গ্রূপের চ্যাম্পিয়ন দলই সেমিফাইনালে উন্নীত হবে।প্রশ্ন হচ্ছে,একটানা হার এবং আগামী মরশুমে বর্তমান দলের অনেককেই দলে রাখা হবে না এরকম গুঞ্জনের মধ্যে ইস্টবেঙ্গল খেলোয়াড়রা কতটা নিজেদের মোটিভেট করতে পারবেন? আগামী দুটি ম্যাচে ভালো ফল করতে হলে যার স্ট্র্যাটেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেই কোচ কনস্ট্যানটাইন ও জেনে গিয়েছেন আগামী মরশুমে ইস্টবেঙ্গল তাঁকে ছেড়ে দিচ্ছে। এরকম অবস্থায় ইস্টবেঙ্গলের সাফল্যের সম্ভাবনা কী যথেষ্ট ক্ষীণ তা অনেকটাই দিনের আলোর মত পরিষ্কার।

যদি অঙ্কের বিচারে দেখা যায় তাহলে দেখা যাবে আইজল এফ সিকে হায়দ্রাবাদ হারালেও হায়দ্রাবাদের গোলের অ্যাডভান্টেজ খুব বেশি নয়। তারা প্রথম ম্যাচে জিতেছে ২-১ গোলে। আবার ১-১ গোলে খেলা ড্র হওয়ায় ওড়িশা এমুহূর্তে ইস্টবেঙ্গলের সঙ্গে এক বিন্দুতে দাঁড়িয়ে। অর্থাৎ হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেলে ইস্টবেঙ্গল খুব ভালো জায়গায় পৌঁছে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ কী হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পাওয়ার মত অবস্থায় ইস্টবেঙ্গল রয়েছে? বিশেষজ্ঞদের মতে, দল একটানা খারাপ ফল করায় এবং আগামী মরশুমে ইস্টবেঙ্গল বর্তমান দলের অনেকের কাছেই এখনও দল না থাকায় খেলোয়াড়দের ভবিষ্যত ঘিরে প্রশ্নচিহ্ন রয়েছে। তাই শেষ বারের মত নিজেদের প্রমান করার মঞ্চ সুপার কাপ।
আরও পড়ুন আইপিএলে আবার শেষ বলে হারজিত

ফলে অনেকেই শেষবারের মত জ্বলে উঠতে চাইবেন।কিন্তু ওড়িশা ম্যাচে কনস্ট্যানটাইনের খেলোয়াড় বদলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে হারের যন্ত্রনা নিয়ে ক্ষতবিক্ষত ইস্টবেঙ্গল সমর্থকরা লোবেরার আশায় দিন গুনছেন। তাঁরা কেউই মনে করছেন না ক্লেটন সিলভা ও মহেশ নাওরেম সিং নির্ভর ইস্টবেঙ্গল রাতারাতি পাল্টে যাবে। ভালো মানের খুব বেশি প্লেয়ার না থাকায় হায়দ্রাবাদ এফ সির সঙ্গে জিতলেও লাল হলুদ শিবিরের দিন বদলাতে পারে বলে মনে করছেন না ইস্টবেঙ্গল সমর্থকরা।ক্রীড়া বিশেষজ্ঞরাও আশাবাদী নন ইস্টবেঙ্গলের সুপার কাপের সাফল্য নিয়ে।।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত