সময় কলকাতা ডেস্ক : আইপিএলের নৈশ ম্যাচ । আর রাতের ম্যাচ মানেই তো টানটান উত্তেজনার ম্যাচ । রবিবার রাতে এরকম ম্যাচই সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস হারিয়ে দিল গুজরাট টাইটান্সকে । গুজরাট এদিন করেছিল ৭ উইকেটে ১৭৭। অসামান্য ব্যাট করেন ডেভিড মিলার।তিনি ২৯ বলে করেন ৪৬ রান।পাল্টা ব্যাট করতে নেমে প্রাথমিক ধাক্কা কাটিয়ে রাজস্থানকে জয়ের লক্ষ্যে নিয়ে যান রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন ও হেটমেয়ার। সঞ্জু করেন ৬০।হেটমেয়ার অপরাজিত থাকেন ৫৬ রানে।

এদিন একটা সময় মনে হয়েছিল রাজস্থানের জয় অসম্ভব। এদিন যশস্বী – বাটলারের ওপেনিং জুটি দানা বাঁধে নি। আইপিএলে গত মরশুম থেকেই ধারাবাহিক ও এমুহূর্তে বেশ ভালো ফর্মে থাকা বাটলারকে শূন্য রানে ফেরান সামি। কিন্তু আইপিএলের অত্যন্ত কৃপণ বোলার রশিদ খানকে এদিন লজ্জার মুখে ফেলে দেন সঞ্জু স্যামসন । রশিদ খানের এক ওভারে পর পর তিনটি ছয় মেরে খেলার মোড় ঘোরান রাজস্থান অধিনায়ক । এরপরেই ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে গুজরাট। সঞ্জু ফেরার পরে তাঁর অসামান্য কাজ সম্পন্ন করেন হেটমেয়ার। ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে তিন উইকেটে জয় হাসিল করে নেয় রাজস্থান।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে