Home » রিয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বার্সা সভাপতির

রিয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বার্সা সভাপতির

স্পোর্টস ডেস্ক সময় কলকাতা ১৮ এপ্রিল: সময়টা ভালো যাচ্ছে না মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনার। কাতালোনিয়ার  রিয়েলের  বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন স্পেনের আইনজীবীরা। তাঁদের অভিযোগ,স্প্যানিশ রেফারিং কমিটির সাবেক সহ-সভাপতি হোসে মারিয়া এনরিক নেগ্রেইরার প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণের অর্থ ঘুষ দিয়েছে কাতালান ক্লাবটি। ২০০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৭৩ লক্ষ ইউরো ঘুষ দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে  আইনজীবীদের পক্ষ থেকে।

পাশাপাশি বার্সার বিরুদ্ধে কাগজ জালিয়াতি করার অভিযোগও তুলেছে আইনজীবী মহল এই অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় স্প্যানিশ ফুটবল। এর মধ্যে গত মাসে এক বিবৃতিতে রিয়েল মাদ্রিদ দাবি করেছিল ঘটনায় তারাও ক্ষতিগ্রস্থ হবে। যদিও স্পেনের অন্যতম সফল ক্লাব বার্সেলোনা আত্মপক্ষ সমর্থনে দাবি করে এসেছে, টাকা দেওয়া হয়েছে খেলোয়াড় ও রেফারিং নিয়ে কৌশলগত পরামর্শের জন্য। তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে এসেছে বার্সা। ক্লাবের সভাপতি জুয়ান লাপোর্তা এবিষয়ে এতদিন নীরব ছিলেন। তানিয়েও প্রশ্ন কম ওঠেনি। এবার আসরে নামলেন স্বয়ং বার্সা সভাপতি।

আরও পড়ুন   রুদ্ধশ্বাস ম্যাচে কোহলির ব্যাঙ্গালোরকে হারাল ধোনির চেন্নাই

সোমবার ৩৫ মিনিটের সাংবাদিক সম্মেলন করে সব বিতর্কের জবাব দিলেন লাপোর্তা। তাঁর দাবি, “ফুটবলকে কালিমালিপ্ত করবে এমন কোনো কাজ করেনি বার্সেলোনা।” পাশাপাশি ক্লাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগেও সরব হয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়েল মাদ্রিদকে ক্ষমতাসীনদের দল বলে কটাক্ষ করেছেন লাপোর্তা। তিনি বলেছেন, “ইতিহাস সাক্ষী রয়েছে সব সময় সুবিধে পেয়েছে রিয়েল মাদ্রিদ। কারণ তারা ক্ষমতাসীন গোষ্ঠীর ক্লাব।”

এরপরে আরও একধাপ এগিয়ে তিনি বলেছেন গত ৭০ বছর যেই রিয়েলের কর্তৃপক্ষের দ্বারা রেফারিরা নিযুক্ত হয়েছেন। তাঁরা এখন দাবি করছেন এই দুর্নীতি মামলার স্বীকার হচ্ছে রিয়েল। যা অসত্য। পাশাপাশি তাঁর দাবি ঘটনার জেরে পড়শি ক্লাবের সঙ্গে সম্পর্কেও ছেদ পড়েছে কাতালান ক্লাবের। এখন লাপোর্তার সাংবাদিক সম্মেলন ফুটবল মহলে নতুন করে কি কি বিতর্কের জন্ম দেয় তার উত্তর মিলবে সময়ে।

About Post Author