স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ এপ্রিল: সুপার কাপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে এটিকে মোহনবাগান। তবে অতীতকে পিছনে ফেলে সামনের দিকে এগোতে চান ক্লাব কর্তারা। ইতিমধ্যে পরের মরশুমের দল গঠনের কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। ক্লাব সূত্রের খবর, আইএসএলে দলকে চ্যাম্পিয়ন করা জুয়ান ফেরেন্দোকে রেখে দিচ্ছে ক্লাব। কোচের পরামর্শেই চলছে আগামী মরশুমের দল গঠনের কাজ।
আরও পড়ুন রিয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বার্সা সভাপতির
একদিকে যেরকম অজি বিশ্বকাপার জেসন কামিন্সের সঙ্গে প্রাথমিক স্তরে কথাবার্তা এগিয়ে রেখেছেন কর্তারা। অপরদিকে দেশীয় ভালো ফুটবলারের খোঁজও চলছে জোরকদমে। ক্লাবে সূত্রের খবর, হায়দরাবাদ এফসির তরুণ উইং ব্যাক আকাশ মিশ্র ক্লাবের নজরে রয়েছেন। ক্লাব সূত্রে জানা গিয়েছে প্রায় ১৪ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে জামশেদপুরের এই ফুটবলারকে। এখন প্রশ্ন কে এই আকাশ মিশ্র?

২০০১ সালে উত্তর প্রদেশের বলরামপুরে জন্ম আকাশের। ২০১৫ সালে জার্মানির ইউ ড্রিম ফুটবল অ্যাকাডেমিতে যোগ দেন। এরপর তিন বছর জার্মানিতে প্রশিক্ষণ করেন আকাশ। ২০১৮ সালে ভারতে ফিরে যোগ দেন ইন্ডিয়ান অ্যারোজে। ২০১৮-১৯ মরশুমে অ্যারোজের হয়ে আই লিগে প্রথম ম্যাচ খেলেন আকাশ। আই লিগে নজর কাড়ায় ২০২০-২১ মরশুমে আকাশকে সই করায় আইএসএল ক্লাব হায়দরাবাদ এফ সি। গত দুই মরশুমে হায়দরাবাদের হয়ে অনবদ্য ফুটবল খেলছে ২১ বছরের এই ফুটবলার।

উইং থেকে বল নিয়ে সাবলীল গতিতে এগিয়ে যাওয়া আকাশের ফুটবল দক্ষতা চোখে পড়েছে ফুটবল প্রেমী থেকে বিশেষজ্ঞদের। এবার সেই আকাশ শর্মাকে দলে পেতে মরিয়া এটিকে মোহনবাগান শিবির। যদিও গত বছর আকাশের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছে দক্ষিণ ভারতের ক্লাবটি। এমনকি আকাশও জাপানের দ্বিতীয় ডিভিশনের একটি ক্লাবের প্রস্তাব প্রত্যাখ্যান করে হায়দরাবাদে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এখন শতাব্দী প্রাচীন ক্লাবের প্রস্তাবে আকাশ রাজি হয় কিনা তার উত্তর পাওয়া যাবে ভবিষ্যতে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার