সময় কলকাতা ডেস্ক, ২২ এপ্রিল: চমৎকার অফার দিচ্ছে জিও। বর্তমানে দেশে আইপিএল খেলা শুরু হয়েছে। আইপিএল ম্যাচগুলি দেখার জন্য অনেক মানুষ বেশি পরিমানে ডেটার খোঁজ করছেন। তাঁদের জন্যই সুখবর।জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার গ্রাহকদের জন্য নতুন ডেটা প্ল্যান নিয়ে হাজির হল রিলায়েন্স জিও। এবার থেকে গ্রাহকরা মাত্র ২১৯ টাকা দিয়ে রিচার্জ করলেই প্রতিদিন ৩ জিবি করে হাই-স্পিড ডেটা পেয়ে যাবেন। সেইসঙ্গে এই জিও প্ল্যানে সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে গ্রাহকরা মোট ৪২ জিবি ডেটা পাবেন। তাঁর জন্য বেশি টাকাও খরচ করতে হবে না।

কত টাকা দিয়ে রিচার্জ করতে হবে? এই জিও প্ল্যানটি কী-কী অফার রয়েছে? সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক-
প্রতিদিন ৩ জিবি করে হাই-স্পিড ডেটা পেয়ে যাবেন রিলায়েন্স জিওর ২১৯ টাকার প্ল্যানটি রিচার্জ-এর মাধ্যমে। প্ল্যানটির বৈধতা থাকছে ১৪ দিন। একদিক থেকে দেখতে গেলে গ্রাহকরা মোট ৪২ জিবি ডেটা পেয়ে যাবেন। জিও প্ল্যানটির সমগ্র ভ্যালিডিটি পিরিয়ডে। সব মিলিয়ে এই প্ল্যানটিতে গ্রাহকরা ব্যবহার করতে পারবে ৪৪ জিবি হাই-স্পিড ডেটা। এই প্ল্যানের অন্যতম দারুন আকর্ষণীয় অফারটি হল ২ জিবি ডেটা অতিরিক্ত হিসেবে পেয়ে যাবেন এই প্ল্যানটি রিচার্জ করলে।

এছাড়াও আপনি পেয়ে যাবেন প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস। জিও টিভি, জিও ক্লাউড , জিও সিকিউরিটি এর ফ্রি অ্যাক্সেস এর সুবিধাও পাবেন। সেইসঙ্গে ৫জিবি ডেটা আপনি পেয়ে যাবেন এই প্ল্যানে। সংস্থার তরফে জানানো হয়েছে জিওর ৫জিবি প্ল্যানের সঙ্গে মানুষ এই সুবিধাগুলি উপভোগ করতে পারবেন। এখনও পর্যন্ত এটি সব থেকে সস্তা প্ল্যান। যার জন্য জিও ব্যবহারকারীদের মাত্র ২১৯ টাকা পকেট থেকে খসাতে হবে। এর থেকে কমে বোধহয় এমন কোনও প্ল্যান নেই মুম্বইয়ের টেলিকম জায়ান্টের কাছে।


More Stories
এয়ারটেল কি নাম পাল্টাচ্ছে?
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে