সময় কলকাতা ডেস্ক, ২৯ এপ্রিল : নতুন ফোন কিনতে চান? বাজেট ৩০০০০ এর মধ্যে। তাহলে আপনার জন্য সুখবর। কেননা আর কিছুদিন অপেক্ষা করলে হাতে পেয়ে যাবেন পোকো এফ ফাইভ। খুব শীঘ্রই ভারতের লঞ্চ হতে চলেছে পোকো এফ ফাইভ। আগামী মাসের শুরুতেই অর্থাৎ ৯ মে ভারতে লঞ্চ হবে এই ফোন। ৮ জিবি ও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে ফোনটি। সেইসঙ্গে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরাও। এর পাশাপাশি ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৭+ জেন ২ প্রসেসর।

শোনা যাচ্ছে, রেডমি ১২ টার্বোর বিকল্প হিসাবে লঞ্চ করছে এই পোকো এফ ফাইভ। এর সঙ্গে লঞ্চ হবে পোকো এফ ৫ প্রো মডেলটি। এর আগে পোকো এফ ৪ লঞ্চ করেছিল। তার জনপ্রিয়তা ও দুর্দান্ত ফিচারের জন্য চাহিদা অনুসারেই লঞ্চ হতে চলেছে এই ফোন। টেলিকম সংস্থার পক্ষ থেকে জানা গেছে , আপাতত এই ফোনটির দাম রাখা হয়েছে ২৯ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে। ফোনটি বিভিন্ন ই-কমার্স সাইট থেকেই আপনি কিনে নিতে পারবেন। ফ্লিপকার্ট এবং আমাজনে কিনতে পারবে। তাছাড়াও অফলাইনে অর্থাৎ নিকটবর্তী কোন দোকানে থেকে আপনি ফোনটি ক্রয় করতে পারেন।
আরও পড়ুন এসি ঘরে থেকেও খুব ঘামছেন? জানেন কী মারণ রোগ বাসা বাঁধছে শরীরে!

এক নজরে দেখে নিন ফিচার:
এই স্মার্টফোনটিতে ১২০ এইচ জেড রিফ্রেশরেট এবং পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা সহ একটি ৬.৬৭ -ইঞ্চি এফ এইচ ডি আমলয়েড ডিসপ্লে থাকছে। প্রসেসর এর ক্ষেত্রে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ১২জিবি পর্যন্ত র্যাম থাকতে পারে বলে আশা করা হচ্ছে। ৫,১৬০এম এ এইচ ব্যাটারি থাকবে। যা ৬৭ডব্লিউ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ক্যামেরা প্রসঙ্গ এলে, এতে থাকবে ৬৪ এম পি প্রাইমারি ক্যামেরা। একটি ৮ এম পি আল্ট্রা- ওয়াইড -এঙ্গেল লেন্স এবং একটি ২ এম পি ম্যাক্রো ক্যামেরা ও ১৬ এমপি এর একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। পোকো এফ ফাইভ প্রো এবং পোকো এফ ফাইভ এই দুটি ফোনই অ্যান্ড্রয়েড 13-বেসড এম আই ইউ আই ১৪-এ চলবে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে ।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার