সময় কলকাতা ডেস্ক, ৩০ এপ্রিল : চুলে তেল দেওয়া মানেই এখন মানুষের কাছে অত্যন্ত বিরক্তিকর বিষয়। তেলের নাম শুনলে অনেকেই নাক শিঁটকোয়। চুল ভালো রাখার জন্যে নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। জেল্লাদার চুল মানেই সঠিক যত্ন। সঠিকভাবে চুলের যত্ন না নিলে দিন দিন চুল পড়তে থাকবে। চুল উঠবে রুক্ষ, শুষ্ক। তাই চুলের জন্য বিশেষ পুষ্টির প্রয়োজন হয়। চুলের সমস্যার সমাধান করতে প্রয়োজনমত হেয়ার কেয়ার করা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা এমনই পরামর্শ দিয়ে থাকেন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ৫ টি উপায়ে চুলের পরিচর্যা করলে আপনার চুল ও হয়ে উঠবে ঘন, কালো, মসৃন। যে ৫টি নিয়ম মেনে চলতে হবে তা হল……..

সঠিক উপায়ে তেল মালিশ জরুরি : চুল ভালো রাখতে তেল মালিশ করা অত্যন্ত প্রয়োজন। সঠিকভাবে তেল মালিশ করলে তা পুষ্টির জোগান বাড়াতে সাহায্য করে। তেল চুলের রুক্ষতা মেটায়। তাই সপ্তাহে অন্তত একটা দিন চুলে তেল মালিশ করা প্রয়োজন। দরকার হলে শ্যাম্পু করার আগের দিন রাতে চুলে তেল লাগিয়ে নিন। পরের দিন সকালে শ্যাম্পু করে নিন। সামান্য পরিমান গরম তেল ভালো করে স্ক্যাল্পে মালিশ করুন বিশেষজ্ঞদের মতে এতে রক্ত সঞ্চালন ভালো হয়। খুব তাড়াতাড়ি চুলের বৃদ্ধি হয়।
প্রয়োজনমত ডিপ কন্ডিশনিং করুন : চুলের ঘনত্ব বজায় রাখতে ও আর্দ্রতা মেটাতে সপ্তাহে একদিন ডিপ কন্ডিশনিং প্রয়োজন।এতে চুলে আর্দ্রতার ঘাটতি মেটে। ডিপ কন্ডিশনিং করার জন্যে আপনি প্রয়োজনীয় হেয়ার ক্রিম ব্যবহার করতে পারেন । অথবা বাড়িতেও তৈরী করে নিতে পারেন কন্ডিশনিং মাস্ক। ডিম, টক দই এবং আমন্ড অয়েল মিশিয়ে প্রস্তুত করে নিন হেয়ার মাস্ক। আপনার চুলে তা ভালো করে লাগিয়ে নিন। এক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন।
কেমিক্যাল ট্রিটমেন্ট আজই বর্জন করুন : আজকাল কেমিক্যাল ট্রিটমেন্টের অভাব নেই। হেয়ার কালার থেকে শুরু করে নানারকম হেয়ার ট্রিটমেন্টে মানুষ আজ অভ্যস্ত। তবে কেমিক্যাল ট্রিটমেন্ট চুলের পক্ষে অত্যন্ত হানিকারক। এতে চুলের আদ্রতা হারিয়ে যায়। তাই বিশেষজ্ঞরা এই ধরনের ট্রিটমেন্ট এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন।
শ্যাম্পু করা খুবই প্রয়োজন : গরম কালে চুলে অতিরিক্ত ঘামের ফলে দুর্গন্ধের সৃষ্টি হয়। মাথার মধ্যে আঠালো ভাব বেড়ে যায়।যতদিন যাচ্ছে বেড়েই চলেছে দূষণ। তাই চুল ভালো রাখার জন্যে সঠিক উপায়ে পরিচর্যা করা প্রয়োজন। শ্যাম্পু বা ক্লিনজারের প্রধান ও অন্যতম কাজই হল পরিস্কার করা। তাই বিশেষজ্ঞদের মতে সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করা একান্ত প্রয়োজন।
সঠিক মাত্রায় পুষ্টি হয়ে উঠবে মহৌষধি : চুলের যত্ন নেওয়ার জন্য প্রয়োজন নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ই যুক্ত খাবার রাখুন আপনার খাদ্য তালিকায়। পুষ্টিকর খাবার আপনার শরীরে উপযুক্ত ভিটামিন এবং মিনারেলের ঘাটতি মেটাবে। আপনার দৈনন্দিন ডায়েটে দুধ, ডিম, মাছ, মাংস, ফল, সবুজ শাক-সবজি অবশ্যই রাখুন। পর্যাপ্ত পরিমান ঘুম ও দিনে অন্তত ৩ লিটার জলপান একান্ত প্রয়োজন। চুলের সৌন্দর্য বজায় থাকবে।


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
চুল ঝরার সমস্যায় নাজেহাল? পুজোর আগে বাড়িতে বসে এভাবে চুলের যত্ন নিন
শুধু শ্যাম্পু-স্পা নয়, গরমকালে চুল ভালো রাখতে নিয়মিত খান এই খাবার