Home » আবার ব্যর্থ কেকেআর, তান্ডব বিজয়শঙ্করের,উড়ছে গুজরাটের রথ

আবার ব্যর্থ কেকেআর, তান্ডব বিজয়শঙ্করের,উড়ছে গুজরাটের রথ

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,৩০ শে এপ্রিল : আরও একটি হার কেকেআর ব্রিগেডের ।আরেকটি ম্যাচে ব্যর্থ হতে হল কেকেআর-কে। গুজরাটের সামনে পড়তেই ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ের গরিমা ধুলোয় মিশল।গর্বের ফানুস চুপসে সোজা মাটিতে নামতে হল কেকেআরকে। শনিবার গুজরাট টাইটান্স এবারের আইপিএলে প্লে অফে যাওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল। কেকেআরের শেষ চারে যাওয়ার আশা আরও ম্লান হল।

আরও পড়ুন :  ‘বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ করুন’, প্রিয় ফুটবলারকে অভিনব আর্জি ভক্তদের

ঘরের মাটিতে কলকাতা নাইট রাইডার্স আইপিএলে শনিবারের ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছিল। শক্তিশালী গুজরাট কেকেআরের প্রকৃত রূপ তুলে ধরতেই পরাজয় আবার সঙ্গী হল কেকেআরের। টসে হেরে ব্যাট করতে নেমে গুরবাজ ও রাসেলের সৌজন্যে ১৮০ রানের লক্ষ্যমাত্রা ধার্য করলেও কেকেআরের এদিন হারের প্রধান কারণ স্পিনারদের ভেদশক্তি সেভাবে কাজ না করায়। কেকেআর পেসারদের যে ভুল চয়ন করা হয়েছে তা নিয়ে সংশয় নেই। সাফল্য আনছেন স্পিনাররা। সেই স্পিনারদের নিয়ে ছেলেখেলা করলেন বিজয়শঙ্কর। মিলারের সঙ্গে জুটি বেঁধে এদিন তান্ডব করলেন তিনি । ব্যাঙ্গালোর ম্যাচেও জয়ের কান্ডারি দুই স্পিনার চক্রবর্তী আর সুয়াশ প্রচুর রান দিলেন। মাঝে মাঝেই বিজয়শঙ্কর তাঁদের বল গ্যালারিতে ফেললেন। ফলে ম্যাচ তেরো বল বাকি থাকতেই শেষ। ৭উইকেটে ম্যাচ জিতে নেয় গুজরাট।।

About Post Author