সময় কলকাতা স্পোর্টস ডেস্ক ,৩০ এপ্রিল : হায়দ্রাবাদ বনাম দিল্লি।এবারের আইপিএলে দুই “লাস্ট বয়ের” টানটান লড়াই হল। আর এই লড়াইয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালসকে। হায়দ্রাবাদের মাটিতে দিল্লি হোম দলকে, দিল্লির হোম গ্রাউন্ডে জিতল হায়দ্রাবাদ। এতদ্বারা দিল্লির ভবিষ্যত ঠেকল এসে তলানিতে । পাঁচটি ম্যাচ হারার পরে দুটি ম্যাচ জিতে আবার হারের মুখ দেখায় সৌরভ -পন্টিং সমৃদ্ধ দিল্লির থিঙ্ক ট্যাঙ্কের আর এবার বিশেষ কোনও আশা রইল না।

আরও পড়ুন : কার্লেস কুয়াদ্রাত কি ইস্টবেঙ্গলের সুদিন ফেরাবেন?
হায়দ্রাবাদ টসে জিতে ব্যাট নিয়ে অভিষেক শর্মার ৬৭ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ভালো শুরু ভালো করলেও মিচেল মার্শের বোলিং দিল্লিকে লড়াইয়ে ফেরায়। কিন্তু শেষদিকে হায়দ্রাবাদের উইকেটকিপার- ব্যাটসম্যান ব্যাট হাতে ক্লাসেন অনবদ্য হয়ে ওঠায় দিল্লির সামনে জয়ের টার্গেট ছিল ১৯৮। ওয়ার্নার এদিন ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারের দ্বিতীয় বলে ফিরলেও সল্ট ও মিচেল মার্শ দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ১১ ওভারে ১১২ রান তুলে ফেলেন। ফলে মনে হচ্ছিল দিল্লি জিততেই পারে।মিচ মার্শ এদিন ৩৯ বলে ৬৩ রান করে ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিলেও তিনি ফিরতেই ধুলিস্যাৎ হয়ে যায় দিল্লির স্বপ্ন। অক্ষর প্যাটেল যথারীতি একটা চেষ্টা করলেও মনীষ পান্ডে, সরফরাজ সহ মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত দিল্লির বোর্ডে ৬ উইকেটে ১৮৮ এর বেশি ওঠে নি। প্রতিপক্ষের মাঠে ৯ রানে জিতে প্রথম সাক্ষাতে ৭ রানে হারের মধুর প্রতিশোধ নিল হায়দ্রাবাদ।।
আরও পড়ুন :ব্রিজভূষণের বিরুদ্ধে লড়াইয়ে ক্রীড়াবিদের ঐক্যের ছবি, নেটিজেনদের প্রশ্নের মুখে সচিন-কোহলিদের নীরবতা


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?