Home » রাজস্থান – মুম্বাই ম্যাচে ফিরতে চলেছেন বোল্ট -আর্চার

রাজস্থান – মুম্বাই ম্যাচে ফিরতে চলেছেন বোল্ট -আর্চার

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,৩০ এপ্রিল :রাজস্থান রয়্যালস সমীহ জাগাচ্ছে এবারের আইপিএলে।রবিবারের সন্ধ্যায় তাদের প্রতিপক্ষ মুম্বাই।পয়েন্ট টেবিলে একঝলক তাকালেই বোঝা যাবে মুম্বাইয়ের অবস্থা খুব ভালো নয়। ছয় পয়েন্ট পেয়ে নয় নম্বরে দাঁড়িয়ে আছে তারা।রাজস্থান রয়্যালসের অবস্থান টেবিলের ওপরের দিকে। রাজস্থান রয়েছে দ্বিতীয় স্থানে।মুম্বাইয়ের একটাই সুবিধা যে তারা অন্যদের চেয়ে কম ম্যাচ খেলেছে। শেষ চারের লড়াইয়ে ফিরতে তাদের রবিবার সন্ধ্যের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজস্থানের দুই ওপেনার শুরুটা প্রায় প্রতিদিন ভালো করছেন। সঙ্গী ওপেনার জস বাটলারকেও যেন ছাপিয়ে যাচ্ছেন যশস্বী জয়সোয়াল।তাছাড়া রাজস্থানের স্পিন বিভাগ অত্যন্ত শক্তিশালী। দুদলের পেস বিভাগের দুই প্রধান মুখ এ ম্যাচে ফেরেন কিনা এনিয়ে রয়েছে আগ্রহ। ট্রেন্ট বোল্ট সম্ভবত রাজস্থান দলে আজ ফিরছেন। ফলে পূর্ণ শক্তি নিয়ে নামতে চলেছে রাজস্থান।

আরও পড়ুন :জয়ের সরণীতে ফেরার লড়াই চেন্নাই ও পাঞ্জাবের

যশপ্রীত বুমরাহের অভাব বোধ করা মুম্বাই অবশ্য তাকিয়ে থাকছে জোফরা আর্চারের দিকে। মুম্বাই সমর্থকদের খুশি করার মত খবর দিয়েছেন মুম্বাই হেড কোচ মার্ক বাউচার। তিনি বলেছেন,একটা ছোট অপারেশন করাতে বেলজিয়াম যেতে হয়েছিল আর্চারকে।রবিবার পাওয়া যাবে আর্চারকে। এখন দেখার, রক্তাল্পতায় ভোগা মুম্বাই ইন্ডিয়ান্স বোলিং বিভাগকে ইংলিশ ফাস্ট বোলার কতটা অক্সিজেন যোগান দিতে পারেন।

আরও পড়ুন : জেঠুর লালসার শিকার নাবালিকা, টানা চার বছর ধর্ষণ

About Post Author