Home » শেষ বলে জয়-পরাজয়, ধোনিবাহিনীর হার

শেষ বলে জয়-পরাজয়, ধোনিবাহিনীর হার

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৩০ এপ্রিল :  রবিবার আইপিএলে ধোনিব্রিগেড ২০১ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল। শেষ বলে পাঞ্জাব সেই লক্ষ্যমাত্রা অর্জন করল। শেষ বলে তিন রান এল আর এই জয়ে পাঞ্জাবের ঘরে এল মূল্যবান দুটি পয়েন্ট। ফলে আরেকটি ম্যাচ জিতে পাঞ্জাব কিংস শেষ চারে যাওয়ার আশা পূর্ণমাত্রায় জিইয়ে রাখল। পরপর দুটি ম্যাচে হেরে কিছুটা হলেও চাপে চেন্নাই সুপার কিংস।

চেন্নাইয়ে ঘরের মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে কনওয়ের অপরাজিত ৯২ রানের সুবাদে পাঞ্জাবকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েও  হারতে হল চেন্নাইকে। পাঞ্জাব যেভাবে বড় টার্গেটে পৌঁছে যায় তার পেছনে রয়েছে তাদের দলীয় সংহতি। পাঞ্জাবের হয়ে কেউ অর্ধশতরান পান নি তবুও শেষ পর্যন্ত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। কুড়িতম ওভারে পাথিরানার ওভারের শেষ বলে তিন রান তুলে কাঙ্খিত দুটি পয়েন্ট এনে দেন সিকান্দার রাজা।।

About Post Author