Home » জিও-র এই রিচার্জে বিনামূল্যে পেয়ে যাবেন নেটফ্লিক্স সাবস্ক্রিপশন

জিও-র এই রিচার্জে বিনামূল্যে পেয়ে যাবেন নেটফ্লিক্স সাবস্ক্রিপশন

সময় কলকাতা ডেস্ক, ১ মেঃ নেটফ্লিক্স ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার থেকে একদম বিনামূল্যে দেখা যাবে নেটফ্লিক্স। মাসের পর মাস নিজের গ্যাঁটের কড়ি খরচ না করে শুধুমাত্র মোবাইল রিচার্জ করলেই পেয়ে যাবেন এই সুবিধা। তবে শুধু নেটফ্লিক্সই নয়,এক্ষেত্রে আনলিমিটেড কলিং, ডেটা ও এসএমএস-এরও সুবিধা পাবেন। প্রতি মাসেই নেটফ্লিক্স, হইচই,অ্যামাজন প্রাইমের মতো প্ল্যাটফর্মগুলির মেম্বারশিপ নিতে আপনাকে অনেক টাকাই খরচ করতে হয়। কিন্তু এখন আর তা করার দরকার নেই। কেননা ইতিমধ্যেই জিও গ্রাহকদের জন্য একাধিক দুটি পোস্টপেইড প্ল্যান নিয়ে এসেছে। এই পোস্টপেইড প্ল্যানগুলি করলেই সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন নেটফ্লিক্স।
এক ঝলকে দেখে নিন জিও-র পোস্টপেইড প্ল্যানগুলি-

 আরও পড়ুন   লঞ্চ হতে না হতেই প্রকাশ হল দাম,গুগলের নয়া চমক


জিও ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান
জিও-র এই প্ল্যানে আপনাকে প্রতি মাসে ৭৫জিবি ডেটার সুবিধা দেওয়া হবে। এছাড়াও আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস-এর সুযোগ পাবেন। এই প্ল্যানটিতে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি+ হটস্টার-এর এক বছরের বিনামূল্যের মেম্বারশিপ পেয়ে যাবেন।

জিও ৫৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান
জিও-র এই প্ল্যানে আপনাকে প্রতি মাসে ১০০ জিবি ডেটার সুবিধা দেওয়া হবে। এছাড়াও আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস-এর সুযোগ পাবেন। এই প্ল্যানটিতে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি+ হটস্টার-এর এক বছরের বিনামূল্যের মেম্বারশিপ পেয়ে যাবেন।

জিও ৭৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান
জিও-র এটি একটি ফ্যামিলি প্ল্যান। এই প্ল্যানে আপনাকে প্রতি মাসে ১৫০ জিবি ডেটা এবং ২০০ জিবি রোলওভার ডেটা দেওয়া হচ্ছে। যাদের দুটো করে সিম কার্ড, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড এসএমএস দেওয়া হচ্ছে। এই প্ল্যানটিতেও নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি+ হটস্টার-এর এক বছরের বিনামূল্যের মেম্বারশিপ পেয়ে যাবেন।

জিও ৯৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান

জিও-র এই প্ল্যানটি সবথেকে দামী প্ল্যান। এই প্ল্যানে আপনাকে প্রতি মাসে ২০০ জিবি করেহাই স্পিড ডেটা, ৫০০ জিবি রোলওভার ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএস সুবিধা এবং তিনটি সিম কার্ড দেওয়া হচ্ছে। এই প্ল্যানটিতেও নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি+ হটস্টার-এর এক বছরের বিনামূল্যের মেম্বারশিপ পেয়ে যাবেন।

About Post Author