Home » নখ অল্পতেই ভেঙে যায়? আপনার জন্য রইল কিছু ঘরোয়া টিপস

নখ অল্পতেই ভেঙে যায়? আপনার জন্য রইল কিছু ঘরোয়া টিপস

সময় কলকাতা ডেস্ক, ৪ মে: ত্বক ও চুলের মতো নখের যত্ন নেওয়া উচিত। দৈনন্দিন কর্মব্যস্ততায় মানুষের আলাদা করে সময় হয়ে ওঠে না নিজের যত্ন নেওয়ার। তাই সপ্তাহান্তে নিজের জন্যে আলাদা করে একটু সময় বের করে নিজের যত্ন নেওয়া উচিত। নখ হাতের সৌন্দর্য বৃদ্ধি করে। কিন্তু অনেক সময় দেখা যায় কারও ক্ষেত্রে নখ বাড়ছে না। আবার কারও ক্ষেত্রে নখ বাড়ল তো, অমনি ভেঙে গেল। এছাড়া ইনফেকশন হওয়ার সমস্যা তো লেগেই আছে। সারাদিন হাত দিয়ে বেশিরভাগ কাজ করতে হয়। তাই চুল এবং ত্বক পরিচর্যার পাশাপাশি নখেরও বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। সপ্তাহে অন্তত ২দিন নখের যত্ন নিন। পার্লারে না গিয়ে বাড়িতে বসে অল্প খরচে পেয়ে যাবেন আপনি সুন্দর নখ। ঘরোয়া কিছু টিপস মেনে চললেই যেমন আপনার নখ বড় হবে তেমনই হবে সুন্দর। চলুন দেখে নেওয়া যাক-

আরও পড়ুন   

পাতি লেবুর রস

পাতি লেবুর রসে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি। এক টুকরো পাতি লেবু নিয়ে সেটিকে ভালোভাবে হাতে, পায়ের নখে ঘষুন। ২-৩ মিনিট ধরে ঘষতে থাকুন।তারপর হালকা গরম জলে তা ধুয়ে ফেলুন।রোজ সম্ভব নাহলেও সপ্তাহের অন্তত ৩-৪ দিন করে দেখুন। উপকার পাবেন। এতে নখের মধ্যে জমে থাকা ময়লা দূর হয়।নখ  শক্ত হয়। আপনার নখ হয়ে উঠবে ব্যাকটেরিয়া মুক্ত।

নারকেল তেল

নারকেল তেল নখের বৃদ্ধিতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ই। যা শুধু ত্বক বা চুলের ক্ষেত্রে নয়।নখের ক্ষেত্রে সমানভাবেও উপকারী। রাতে শুতে যাওয়ার সময় ভালো করে নখে নারকেল তেল ভালো করে মালিশ করুন।তারপর সকালে উঠে ধুয়ে ফেলুন। নিয়মিত করুন উপকার পাবেন।

কমলা লেবুর রস

কমলা লেবুর রসে প্রচুর পরিমানে কোলাজেন থাকে যা নখের ক্ষেত্রে অন্যতম উপকারী। এটি নখের বৃদ্ধিতে সাহায্য করে। নখকে করে তোলে মজবুত। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা নখকে বিভিন্ন সক্রমণের হাত থেকে রক্ষা করে। একটি পাত্রে কিছুটা পরিমান কমলালেবুর রস নিন। তাতে ১০- ১৫ মিনিট মত আঙ্গুল চুবিয়ে রাখুন। কিছুক্ষণ রাখার পর হাত ধুয়ে নিন। তারপর ক্রিম লাগিয়ে নিন।

নেলপলিশ এর ব্যবহার কমান

নেল পলিশ নখের বৃদ্ধিতে বাঁধার সৃষ্টি করে। এ কথা ঠিকই যে, নেল পলিশ হাতের সৌন্দর্যতাকে বৃদ্ধি করে।কিন্তু, এতে বিভিন্ন কেমিক্যালের উপস্থিতি থাকায় এটি নখকে ভঙ্গুর করে তোলে। অতিরিক্ত নেলপলিশ বা নেল রিমুভার ব্যবহার করলে নখের মধ্যে  হলদেটে ভাব দেখা যায়।মাঝে মাঝে নেলপলিশ পড়ুন। তবে নিয়মিত পড়া থেকে বিরত থাকুন।

About Post Author