স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ মে: বিশ্ব মঞ্চে ফের দেশের নাম উজ্জ্বল করলেন নীরজ চোপড়া। দোহা ডায়মন্ড লিগে খেতাব জিতে রেকর্ড নীরজের। এনিয়ে টানা দ্বিতীয়বার ডায়মন্ড লিগে সাফল্যে পেলেন তিনি। এ দিনের ফাইনালে নীরজ চোপড়ার প্রথম থ্রো-ই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিল। টুর্নামেন্টে প্রথম চেষ্টাতেই ৮৮.৬৭ মিটার থ্রো করে বাজিমাত করেন অলিম্পিক সোনাজয়ী অ্যাথলিট। এরপরের থ্রোগুলি ছিল ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটার, ৮৪.৩৭ মিটার ও ৮৬.৫২ মিটারের। যদিও চতুর্থ থ্রো-টি ফাউলের জন্য বাতিল হয় নীরজের।
Neeraj Chopra wins! ????????
With a thunderous throw of 88.67m, he dominated the Doha Diamond League and brought glory home. A true champion who has made the nation proud again.
Congratulations Neeraj on this stupendous win! ???? pic.twitter.com/WqtkG4EdNs
— Anurag Thakur (मोदी का परिवार) (@ianuragthakur) May 5, 2023
ফাইনালে এদিন ৯ জন বিশ্বসেরা প্রতিযোগীকে পিছনে ফেললেন অলিপিকে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট। দোহা ডায়মন্ড লিগে, ৮৮.৬৩ মিটার থ্রো করে দ্বিতীয় স্থানে শেষ করেন জাকুব ভ্যাডলেচ। ৮৫.৮৮ মিটার থ্রো করে তৃতীয় হন অ্যান্ডারসন পিটার্স। ০.০৪ মিটারের ব্যবধানে জিতে শেষ হাসি হাসলেন নীরজ। যদিও সোনা জিতলেও এবারেও ৯০ মিটারের মাইলফলকের স্বপ্ন পূরণ হল না ২৫ বছরের ভারতীয় অ্যাথলিটের।
আরও পড়ুন মরুরাজ্যে আফগান ঘূর্ণি, রাজস্থানকে হারিয়ে লিগ শীর্ষে গুজরাটই

টানা দ্বিতীয়বার সাফল্যের পর নীরজ বলেন, ‘ এখানকার পরিস্থিতি সব অ্যাথলিটের জন্যই খুবই কঠিন। শেষ অবধি এবারেও জিততে পেরে ভালো লাগছে।এটুকু বলতে পারি মরশুমের শুরুটা ভালো হল। আগামী টুর্নামেন্টগুলিতেও দেশের নাম উজ্জ্বল করার জন্যই নামব।’ পাশাপাশি পুরো মরসুমে ধারাবাহিকতা বজায় রেখে পরের ইভেন্টেগুলিতে আরও ভালো থ্রো করার কথাও বলেন তিনি। এরসঙ্গে তিনি যোগ করেন ‘আমার উপর সকলে ভরসা করায় নিজেকে ভাগ্যবান মনে হয়।’ নীরজের এই সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়ামহল। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন,’একজন সত্যিকারের চ্যাম্পিয়ন দেশকে আবার গর্বিত করল।’


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়