সময় কলকাতা ডেস্ক, ৭ মেঃ সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় প্রাণ হারায় এক যুবক। এবার সেই যুবকের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ফরেন্সিক টিম। এদিকে, রবিবার মৃতের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেয় তৃণমূল।

গত বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ চণ্ডীপুরের কাছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় প্রাণ হারান শেখ ইসরাফিল নামের এক যুবক। শুক্রবার সকালেই ঘাতক গাড়ির চালক আনন্দ পাণ্ডাকে গ্রেপ্তার করা হয়। অনিচ্ছাকৃত এই মর্মান্তিক ঘটনায় শনিবারই আদালত থেকে জামিনে ছাড়া পান তিনি। এই ঘটনার প্রতিবাদে “নব জোয়ার”কর্মসূচির মঞ্চ থেকেই সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে আখরোট খান
মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, সায়ন্তিকা ভট্টাচার্য, তন্ময় ঘোষ-সহ অন্যান্য প্রতিনিধিরা। নিহতের পরিবারকে সমবেদনা জানান তাঁরা। আশ্বাস মতোই রবিবার ৫ লক্ষ টাকার চেক নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয় শাসক দলের তরফে।এই ঘটনায় শুভেন্দুর গ্রেপ্তারির দাবিতে সরব তৃণমূল। একই দাবি জানান নিহতের পরিবারের লোকজনও। যদিও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, “মৃত্যু নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে”। তদন্তভার হাতে নিল সিআইডি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি