Home » কলকাতা সফরে এসে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ দর্শনে গেলেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন

কলকাতা সফরে এসে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ দর্শনে গেলেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন

সময় কলকাতা ডেস্ক, ১৫ মে : কলকাতা সফরে এসেছেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন। সঙ্গে এসেছেন তার স্ত্রীও। কলকাতা সফরে এসেই রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন পৌঁছলেন দক্ষিণেশ্বর মন্দির ও বেলুড় মঠ দর্শনে। সোমবার সকালে সস্ত্রীক পুজো দিলেন দক্ষিণেশ্বরে। সেখানে মা ভবতারিণীর পুজো দেওয়ার পর তিনি বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে মঠ ঘুরে দেখেন তিনি। মঠের মহারাজরা তাঁর সঙ্গ দেন। মন্দিরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্দির কর্তৃপক্ষের সবাই।

বেলুড় মঠে  রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায় বেলুড় মঠের মহারাজ। এরপর তিনি স্বামীজির বাসগৃহ, মা সারদার মন্দির, শ্রীরামকৃষ্ণের প্রধান মন্দির সহ সবকিছু ঘুরে দেখেন। প্রায় ১০:৫০ পর্যন্ত তিনি সেখানে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, কলকাতার একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন।

আরও পড়ুন   স্বাদ বদলাতে ভেটকি মাছ দিয়ে বানিয়ে ফেলুন হরিয়ালি ফিশ ফ্রাই

মরিশাস প্রজাতন্ত্রের প্রধান মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ। এই দেশের রাষ্ট্রপতি হিসেবে তিনি যোগদান করেন ২০১৯ সালে। এর আগে তিনি একজন আইনজীবী ছিলেন। ২০০০ সালে তিনি জাতীয় পরিষদে নির্বাচিত হন। এছাড়া শিল্প সংস্কৃতি ও আঞ্চলিক প্রশাসন মন্ত্রী ছিলেন। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মরিশাস। তারপরই স্থিতিশীল গণতন্ত্রে পরিণত হয় মরিশাস। প্রসঙ্গত,পৃথ্বীরাজ সিং রূপন একজন আইনজীবী রাষ্ট্রপতি। তিনি ২০১৯ সালের ২ ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব পান। গভর্নিং কাউন্সিল অফ ইন্ডিয়া ফাউন্ডেশন এবং খোলা হাওয়ার সভাপতি স্বপন দাশগুপ্ত ও সাংসদ সুশীল মোদী নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োজন করেছেন সেখানেই উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি।

About Post Author