Home » স্বাদ বদলাতে ভেটকি মাছ দিয়ে বানিয়ে ফেলুন হরিয়ালি ফিশ ফ্রাই

স্বাদ বদলাতে ভেটকি মাছ দিয়ে বানিয়ে ফেলুন হরিয়ালি ফিশ ফ্রাই

সময় কলকাতা ডেস্ক, ১৫ মেঃ ভেটকি মাছ বরাবরই বাঙালির খুব প্রিয়। ভেটকি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি বোধহয় খুব কমই দেখা যায়। পাতুরি হোক বা ঝোল-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ভেটকি মাছ। বাজারে এখন ভালো ভেটকি পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই ভেটকি মাছ দিয়ে বানিয়ে ফেলুন হরিয়ালি ফিশ ফ্রাই। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ:
ভেটকি মাছের ফিলে:৪টি
ধনেপাতা:১ কাপ
লেবুর রস:১ টেবিল চামচ
আদা, রসুন বাটা:আধ টেবিল চামচ
কাঁচা লঙ্কা:৩টি
জল ঝরানো দই:আধ কাপ


তেল:১ টেবিল চামচ
নুন:স্বাদ মতো
মাখন: ২টেবিল চামচ
পুদিনা পাতা:আধ কাপ
গোলমরিচ গুঁড়ো:আধ চা চামচ
ছাতু:২ টেবিল চামচ

আরও পড়ুন    বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৩৬ হাজার চাকরি বাতিল, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ


প্রণালী:
প্রথমেই একটি পাত্রে লেবুর রস, আদা, রসুন বাটা দিয়ে ১৫ মিনিট মাছ ম্যারিনেট করে রাখুন। কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনেপাতা একসঙ্গে বেটে নিন। এবার অন্য বাটিতে ধনেপাতার মিশ্রণ, দই, তেল ও গোলমরিচ গুঁড়ো, নুন একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে মাখিয়ে রাখুন। মিশ্রণটি থেকে জল ছাড়লে প্রয়োজন মতো ছাতু দিয়ে মেখে নিন। এরপর নন-স্টিক প্যানে মাখন গরম করে মাছ দিয়ে দুপাশ উল্টেপাল্টে ভাল করে ভেজে নিন। সস ও স্যালাড সহযোগে গরম গরম পরিবেশন করুন হরিয়ালি ফিশ ফ্রাই।

About Post Author