Home » কোহলি একটি বিরাট স্বপ্নের নাম

কোহলি একটি বিরাট স্বপ্নের নাম

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা,১৯ মেঃ  প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ও বর্তমানে শ্রীলঙ্কা দলের ক্রিকেট ডিরেক্টর টম মুডি সম্প্রতি বিরাট কোহলির টি টোয়েন্টি খেলার সমালোচনায় উল্লেখ করেছিলেন। সম্প্রতি আইপিএলের একটি ম্যাচে বিরাট কোহলি ৪৬ বলে ৫৫ রান করার পরে বিরাটের রক্ষণশীল মনোভাবের কথা জানিয়ে মুডি প্রকারান্তরে বলেছিলেন, বিরাট কোহলি টি টোয়েন্টির বর্তমান ফরম্যাটে অচল। মুডি এও বলেছিলেন, বিরাট কোহলি শিট অ্যাঙ্কারের কাজ করেন। প্রচুর রান বিরাট করেন মেনে নিয়েও মুডি বিরাটের ব্যাটিংয়ের স্ট্রাইক রেটের উল্লেখ করে। বিরাট থাকলে দলের সাফল্য কতটা আসা সম্ভব তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন। তাঁর মতে বিরাটের স্ট্রাইক রেট ১৩০ এর আশেপাশে, যেখানে বর্তমানে অনেকেই কুড়ি ওভারে দুশো রান করছে সেখানে বিরাট ব্যাট করলে ১৫০ রান উঠবে।

বিরাটের কোয়ালিটি নিয়ে প্রশ্ন না থাকলেও কুড়ি ওভারের ম্যাচে বিরাটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন মুডি। মুডি শুধু একা নন, সাম্প্রতিক সময়ে বহুবার অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বিরাটকে নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু বিরাট খারাপ সময়ে শেষ ওভারে অসাধ্য সাধন করেন চির প্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে, বর্তমান সময়ের প্রায় বিশ্বের সেরা বোলারেরা এক বাক্যে বিরাটের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন, তাই তিনি একটি হয়ে ওঠেন রূপকথা। তাঁকে দেখতে, তাঁর টানে,তাঁর খেলা দেখতে সুদূর অরল্যান্ডো থেকে তার ফ্যান ছুটে আসেন হায়দ্রাবাদে। আর তাই হায়দ্রাবাদে ৬২ বলে শতরান করেন, চার বার আকাশ পথে সীমানার বাইরে পাঠান বল।

আরও পড়ুন   স্বমহিমায় ‘কিং’ কোহলি, হায়দরাবাদকে হারিয়ে শেষ চারে ব্যাঙ্গালোর

আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রায় দুশো রানের স্ট্রাইক রেটে তিনি তাঁর ফ্রেঞ্চাইসিকে পরের রাউন্ডে ওঠার অক্সিজেন দেন, তাঁর ইনিংস ভরসা যোগায় রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালোর কে তাই তিনি সিট্ অ্যঙ্কর হতে পারেন না, তিনি যে কান্ডারি। তিনি ডোবেন না বরং ডুবে যাওয়া জাহাজকে নিরাপদ বন্দরে ভেড়ান। চিরতরুণ কোহলির দুয়েকটি ব্যর্থতা কখনই তাঁর মাপকাঠি হতে পারে না। সমালোচক টম মুডিরা লজ্জায় মুখ লুকোলেন কিনা তা নিয়ে তাঁর মাথাব্যথা থাকতে পারে নি। থাকবে কেন, শচীন বা কোহলির মত গ্রেটরা দুয়েকজনই, যারা জন্ম নেয় কালেভদ্রে । কে কী বলল কী এসে যায়!সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরি সুতরাং কোনও সমালোচককে জবাব দেওয়ার জন্য জন্ম নেয় না শুধু জন্ম নেয় এক বিশ্বাস যা উঠে আসে এক শাশ্বত সত্য হিসেবে । ক্রিকেট বোধ নির্ভর সেই বিশ্বাস বলে, কোহলি একটি বিরাট স্বপ্নের নাম।।

About Post Author