Home » পঞ্জাবকে হারিয়ে জয় রাজস্থানের, তবু প্লে-অফের আশা ক্ষীণ

পঞ্জাবকে হারিয়ে জয় রাজস্থানের, তবু প্লে-অফের আশা ক্ষীণ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ মে: আইপিএলে জয় রাজস্থান রয়্যালসের। মোহালিতে পঞ্জাবকে ২ বল বাকি থাকতে ৪ উইকেটে হারাল গত বারের ফাইনালিস্টরা। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে পঞ্জাব। জবাবে ১৯.২ ওভারে ৬ উইকেটে জয়ের রান তুলে নেয় রাজস্থান। পঞ্জাবকে হারিয়ে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রাখল রাজস্থান রয়্যালস। আশা থাকলে আশঙ্কাও রয়েছে। কারণ এখন রাজস্থানের ভাগ্য নির্ধারণ করছে বিরাট কোহলিদের উপর। গুজরাটের কাছে লিগের শেষ ম্যাচে ব্যাঙ্গালোর হারলে ভাগ্যে শিকে ছিড়তে পারে রাজস্থানের।

আরও পড়ুন    এগরা বিস্ফোরণ কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন

শুক্রবার মোহালিতে টসে জিতে পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। তাঁদের লক্ষ্য ছিল কম রানে পঞ্জাবকে আটকে রেখে, বড় ব্যবধানে ম্যাচ জিতে নেওয়া। সেই মত শুরুও করেছিলেন গত বারের আইপিএল ফাইনালিস্টরা। নতুন বলে প্রথম ওভার করতে এসেই পঞ্জাব শিবিরকে জোর ধাক্কা দেন ট্রেন্ট বোল্ট। ফেরান পঞ্জাবের ওপেনার প্রভসিমরণ সিংকে। আইপিএলে নতুন বলে প্রথম ওভারে উইকেট নেওয়া অভ্যাসে পরিণত করে ফেলেছেন এই কিউয়ি পেসার। এরপর পঞ্জাব শিবির ক্রমাগত উইকেট হারিয়ে কিছুটা ছন্দ হারায়। গত ম্যাচে অর্ধ শতরান করা অথর্ব টাইদেকে ফিরিয়ে পঞ্জাবকে দ্বিতীয় ধাক্কাটা দেন নভদ্বীপ সাইনি। অধিনায়ক শিখর ধাওয়ানের থেকে বড় রানের ইনিংস প্রত্যাশা করেছিলেন পঞ্জাব সমর্থকরা। কিন্তু তিনিও ডাহা ব্যর্থ।

দুরন্ত ফর্মে থাকা লিভিংস্টোনও এদিন রান পেলেন না। ৯ রান করতে খরচ করলেন ১৩ টি বল। সপ্তম ওভারে যখন লিভিংস্টোন ডাগআউটের পথ ধরলেন তখন পঞ্জাবের স্কোরবোর্ডে উঠেছে মাত্র ৫০ রান। এখন থেকে দলকে টেনে তুললেন স্যাম করন ও জিতেশ শর্মা। দুজনের ৬৪ রানের জুটি ম্যাচে কিছুটা অক্সিজেন যুগিয়েছে পঞ্জাবকে। ২৮ বলে ৪৪ রান করে ফেরেন জিতেশ। এরপর শাহরুখকে সঙ্গী করে পঞ্জাবকে এগিয়ে নিয়ে যান করন। ৩১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন এই ব্রিটিশ অলরাউন্ডার। শাহরুখ করেন অপরাজিত ২৩ বলে ৪১ রান। সব মিলিয়ে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে পঞ্জাব। আইপিএলে মোহালির মাঠে প্রথম ইনিংসের গড় যেখানে ১৭৯ রান, সেখানে পঞ্জাবের এই রান যথেষ্ট চ্যালিঞ্জিং।

আরও পড়ুন   এগরা বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ

আরসিবিকে টপকে লিগ তালিকার চার নম্বরে উঠে আসার জন্য ১৮.৩ ওভারে ১৮৮ রান তুলতে হত রাজস্থানকে। যদিও দ্বিতীয় ওভারেই বাটলারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় রাজস্থান। এনিয়ে টানা তৃতীয় ম্যাচে শূন্যে ফিরলেন ব্রিটিশ ব্যাটার। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলে মাত্র ১ টি ম্যাচে শুন্য করেছিলেন বাটলার। সেখানে চলতি আইপিএলে পাঁচটি ইনিংসে রানের খাতা না খুলেই ফিরলেন তিনি। যা আইপিএলের ইতিহাসে অন্যতম নজির। এরপর যশস্বী জয়সওয়ালের সঙ্গে রাজস্থানের ইনিংস এগিয়ে নিয়ে যান দেবদত্ত পাড়িক্কল। দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে খেলেন ৭৩ রানের জুটি। ৩০ বলে ৫১ করে পাড়িক্কলকে ডাগআউটে ফেরান অর্শদীপ সিং। এদিন রান পাননি রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। এরপর যশস্বীর সঙ্গে জুটি গড়েন সিমরান হেটমায়ার। ৩৬ বলে অর্ধশরান করে ফেরেন যশস্বী। এরপর ১২ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন রিয়ান পরাগ। ১৯ তম ওভারে ২৮ বলে ৪৬ রানে হেটমায়ারকে ফেরান স্যাম করন। রাজস্থানের হয়ে বাকি কাজটি করেন ধ্রুব জুড়েল ও ট্রেন্ট বোল্ট। ১৯.৪ ওভারে জয়ের রান তুলে নেয় রাজস্থান।

About Post Author