স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ মে: জল্পনার অবসান। সব ঠিক থাকলে মোহনবাগানের পথেই অজি বিশ্বকাপার জেসন কামিংস। জানা গিয়েছে, কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলা এই ফুটবলার নাকি মোহনবাগানে আসার ব্যাপারে সম্মতি দিয়ে দিয়েছেন। তবে, এখনও চুক্তিপত্রে সই হয় নি। এখন অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েস্ট কোস্ট মেরিনার্সে খেলেন কামিংস। এই বিধ্বংসী ফরওয়ার্ডকে বড় অঙ্কের আর্থিক প্রস্তাব দেওয়া হয়েছে সবুজ মেরুনের পক্ষ থেকে। যদিও কামিংসকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব মুম্বই সিটি এফসিও। তবে সূত্রের খবর, এই মুহূর্তে কামিংসকে নেওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছে মোহনবাগান।
আরও পড়ুন পঞ্জাবকে হারিয়ে জয় রাজস্থানের, তবু প্লে-অফের আশা ক্ষীণ

এই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ জিতেলেও গোল সমস্যায় পড়তে হয়েছে এটিকে মোহনবাগানকে। কারণ দলের একমাত্র বিদেশী স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস গোল করতে পারেন বটে। তবে,সেকেন্ড স্ট্রাইকার হিসেবেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। পরের মরশুমে যাতে মোহনবাগান সুপার জায়ান্টসকে সেই সমস্যা ভোগ করতে না হয় সেব্যাপারে তৎপর কর্তারা। আগামী মরশুমে পেত্রাতোসকে রেখে দেওয়ার পাশাপাশি ভালো মানের স্ট্রাইকারের খোঁজ শুরু করেন কর্তারা। তখনই কামিংসের বায়োডাটা জমা পড়ে ক্লাবে।

কাতার বিশ্বকাপে এবার গ্রুপ পর্যায়ে ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নামেন ২৭ বছরের স্ট্রাইকার। এছাড়াও নক-আউটে আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে না নামলেও ডাগআউটে ছিলেন তিনি। জাতীয় দলে নিয়মিত না খেললেও সেন্ট্রাল কোর্স মেরিনার্সের হয়ে দাপিয়ে খেলছেন কামিংস। করেছেন ৪৭ ম্যাচে ২৭ টি গোল। তবে অস্ট্রেলিয়া লিগে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে এই ক্লাবের। ম্যাচ দুটি শেষ হলেই ক্লাব কামিংসের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে সূত্রের খবর। মোহনবাগান ছাড়াও ইন্ডিয়ান সুপার লীগের অনেকগুলি ক্লাব কমিংসের ব্যাপারে আগ্রহ দেখায়। তবে জানা গিয়েছে মোহনবাগানের ঐতিহ্য এবং বর্তমানে ক্লাবে একাধিক অস্ট্রেলিয়ার ফুটবলার থাকায় গঙ্গাপাড়ের ক্লাবকে অগ্রাধিকার দিয়েছেন তিনি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার