স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ মে: চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে। ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি কোন দল হবে তার জন্য লড়াই তিনটি দলের মধ্যে। আগামী দুটি ম্যাচে নির্ধারণ হবে অপর ফাইনালিস্ট। বুধবার সন্ধ্যায় আইপিএলের এলিমিনিটরে মুখোমুখি লখনউ সুপার জায়েন্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স। লখনউ ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়ে তৃতীয় দল হিসেবে ও মুম্বাই ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারে পৌঁছেছে।

আরও পড়ুন দশমবারের জন্য আইপিএল ফাইনালে ধোনির চেন্নাই
এবার প্লে অফ রাউন্ডে মুখোমুখি তারা। দুটি দলের শেষ সাক্ষাৎকারে জিতেছিল লখনউ। শুধু তাই নয় মুম্বাইয়ের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলে সবগুলিতে জিতেছে লখনউ। চোট আঘাত জর্জরিত লখনউ দলের মুল শক্তি তাদের ব্যাটিং। কে এল রাহুল আহত হয়ে ছিটকে যাওয়ায় দলের অধিনায়কত্বের দায়িত্ব বর্তেছে ক্রুনাল পান্ডিয়ার ওপরে, যিনি ব্যাট ও বলে ভরসা যোগাচ্ছেন।তবে লখনউ দলের হৃৎপিণ্ড তাদের মিডল অর্ডারে থাকা মার্কাস স্টোয়নিস এবং নিকোলাস পুরান – যারা প্রচন্ড দ্রুত গতিতে রান করার ক্ষমতা রাখেন। বোলিংএ স্পিনার রবি বিষ্ণোই লখনউ দল তাকিয়ে থাকছে। জয়দেব উনাদকট আহত হওয়ায় ও মার্ক উড দেশে ফিরে যাওয়ার পরে লখনউ পেস বিভাগে একঝাঁক অনভিজ্ঞ বোলার নিজেদের উজাড় করে দিলেও মুম্বাইয়ের শক্তিশালী ব্যাটিংয়ে তারা কতটা দাঁত ফোটাতে সেটা এম্যাচের অন্যতম কি ফ্যাক্টর।

কারণ মুম্বাই দলে রয়েছেন রোহিত, ঈশান, টিম ডেভিড, ক্যামেরুন গ্রিনের মত বিগ হিটার। সর্বোপরি রয়েছেন বিধ্বংসী ফর্মে থাকা সূর্য কুমার যাদব। যদিও লখনউয়ের মত মুম্বাই দলের বোলিংয়ে কতটা ভারসাম্য রয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। মুম্বাই দলের পেসার আকাশ মাধওয়াল শেষ কয়েকটি ম্যাচে নজর কাড়লেও মুম্বাইয়ের বোলিংয়ের অন্যতম সেরা বাজি প্রবীণ লেগ স্পিনার পীযুষ চাওলা। সবমিলিয়ে দুটি ব্যাটিং শক্তি নির্ভর দলের লড়াইয়ে কি হতে চলেছে জানার জন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার রাত পর্যন্ত। পরাজিত দল বিদায় নেবে, বিজয়ী দলের লড়াই হবে গুজরাটের সঙ্গে – এবং সেই ম্যাচের ছাড়পত্র পেতে এ ম্যাচে জিততে দুটি দলই ঝাঁপাবে বলাই বাহুল্য। ফলে আরেকটি রোমাঞ্চকর ম্যাচের সম্ভাবনা থাকছেই।।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত