পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা,২৮ মে: তিন বছর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের ব্লুমফন্টেনে সাময়িকভাবে সবাইকে স্তব্ধ করে তোলপাড় ফেলে দিয়েছিলেন শ্রীলঙ্কার এক তরুণ। সে সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর বয়স। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ব্যাট করছে,এছাড়াও ব্যাট করছেন যশস্বী জয়সোয়াল। ম্যাচের চতুর্থ ওভারের একটি বল অস্বাভাবিক গতিতে উইকেটরক্ষকের কাছে পৌঁছল। যেটিকে ওয়াইড কল করা হলেও বলটির গতি রেকর্ড করা হয় ঘন্টায় ১৭৫ কিলোমিটার(১০৮ মাইল )। সেদিন থেকে ক্রিকেট বিশ্ব চিনল ‘জুনিয়ার মালিঙ্গা’ মাথিশা পাথিরানাকে।

পৃথিবীতে সবচেয়ে দ্ৰুততম বলের রেকর্ড শোয়েব আখতারের। যা ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ বিশ্বকাপে হয়েছিল এবং যে বলের গতি ছিল ঘন্টায় ১৬১.৩ কিলোমিটার (১০০ মাইল )। পাথিরানার গতিতে শোয়েবের রেকর্ড ভাঙার উপক্রম হলেও পাথিরানা শোয়েবের রেকর্ড ভাঙতে পারেন নি। কারণ, আয়োজকরা জানান বলটির গতি মাপার ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি ছিল। কিন্তু পাথিরানা যে স্পিডগান। তাঁর বোলিং অ্যাকশন দেখে শ্রীলঙ্কার ক্রিকেট মহল মনে করেছিল তারা আরেক লাসিথ মালিঙ্গা পেয়েছে। তিনি মালিঙ্গার মত প্রভাব ফেলবেন কিনা,তা এমুহূর্তে বলা সম্ভব নয়। তবে জুনিয়ার মালিঙ্গা হিসেবে খ্যাত পাথিরানা ধারাবাহিক ভাবে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগে বল করে যাচ্ছেন পাটা বা নির্জীব ও ঘাসবিহীন ফ্ল্যাট উইকেটে। ক্যারিবিয়ান ফাস্ট বোলার ইয়ান বিশপ বলছেন, যত পরিণত হবেন মাথিশা পাথিরানা তত তিনি বিপজ্জনক হয়ে উঠবেন।
আরও পড়ুন কাদের মালিকানায় চলছে গুজরাট টাইটান্স?

সত্যি তো! এখনও সে অর্থে আন্তর্জাতিক স্তরে খেললেন কোথায় পাথিরানা! একটি মাত্র টি টোয়েন্টি ইন্টারন্যাশানাল খেলে এক ওভার বল করে আফগান দলের বিরুদ্ধে ১৬ রান দিয়েছিলেন। তবে,২০২৩ আইপিএল মরশুমে সাড়া ফেলেছেন, তার বিশেষত্বপূর্ণ মালিঙ্গাকে মনে করানো বোলিং অ্যাকশন ও বিপজ্জনক গতিতে আতঙ্ক জাগাচ্ছেন বিপক্ষের ব্যাটারদের মধ্যে। এবার আইপিএলে ক্রমেই ধারালো হয়ে ১১ ম্যাচে ১৭ টি উইকেট পাওয়া পাথিরানা ২০২২ সালেই আইপিএল মরশুমে চেন্নাই দলের হয়ে আইপিএল খেলা শুরু করেছিলেন। দুটি ম্যাচে দুটি উইকেট পান। দুটি উইকেটই প্রথম ম্যাচে, গুজরাট টাইটান্স দলের বিপক্ষে। এরমধ্যে আইপিএল প্রথম বলেই তিনি শুভমান গিলকে আউট করে দেন। শুভমান গিল এবার খুব বিধ্বংসী ফর্মে। প্রথম কোয়ালিফায়ারে গুজরাটের বিরুদ্ধে ৩৭ রানে ২ উইকেট পাওয়া পাথিরানা কী গিল সহ গুজরাটকে নিয়ন্ত্রণ করতে পারেবেন? সময়ই বলবে চেন্নাইকে পঞ্চমবার চ্যাম্পিয়ন করতে কতটা নির্ণায়ক ভূমিকা নেবেন কুড়ি বছরের সদ্যতরুণ পাথিরানা?


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত