সময় কলকাতা ডেস্ক,৪ জুনঃ তীব্র দাবদাহের মাঝেই পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আগামী দু’দিনের মধ্যে তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। যদিও রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। সকাল না হতেই চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৮৯ শতাংশ।
আরও পড়ুন বিদায় আমা আতা আইদু,আফ্রিকার নতুন যুগের দিশারী ঘানার লেখিকার প্রয়াণ

পূর্বাভাস বলছে, আগামী বুধবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ চলবে। লু বইতে পারে পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে। রবিবার থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, দুই দিনাজপুরে। এদিকে, ‘বিপর্যয়’ এবং ‘তেজ’ নামের এই দুই সাইক্লোন তৈরির সম্ভাবনা রয়েছে। যদিও মৌসম ভবনের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। জানা গিয়েছে,আরব সাগরের উপর একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যদিও তা কতটা শক্তিশালী হবে তা এখনও স্পষ্ট নয়।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে