Home » ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, জেলায় জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, জেলায় জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

সময় কলকাতা ডেস্ক,৫ জুনঃ কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহের মধ্যে তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায়  ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।তীব্র দাবদাহের মাঝেই পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। আপাতত দক্ষিণবঙ্গে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে খবর,  কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ‘লু’ বইছে। সকাল না হতেই চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি  সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ  তাপমাত্রা ছিল ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস।  বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৪ থেকে ৯২ শতাংশ।

আরও পড়ুন    ছবি তুলতে কাছে ঘেঁষায় এক অনুরাগীকে ঠেলে সরিয়ে দিলেন সঞ্জয় দত্ত

পূর্বাভাস বলছে, আগামী দু সপ্তাহ পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ চলবে।  লু বইতে পারে পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে। সোমবার থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, দুই দিনাজপুরে।  এদিকে, ‘বিপর্যয়’ এবং ‘তেজ’ নামের এই দুই সাইক্লোন তৈরির সম্ভাবনা রয়েছে। যদিও মৌসম ভবনের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। জানা গিয়েছে,আরব সাগরের উপর একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যদিও তা কতটা শক্তিশালী হবে তা এখনও স্পষ্ট নয়।

About Post Author