Home » কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে চান? আজ থেকেই খেজুর খান

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে চান? আজ থেকেই খেজুর খান

সময় কলকাতা ডেস্ক, ১০ জুনঃ খেজুরে অনেক ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায়। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির জন্য খেজুর দারুণ কাজ করে। এছাড়াও খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ফাইবার, যা শরীরের অনেক রোগ থেকে মুক্তি দেয়। খেজুরকে ‘ওয়ান্ডার ফ্রুট’ বলা হয়ে থাকে। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়ামের,কার্বোহাইড্রেট, চিনি এবং ভিটামিন বি। তাই প্রত্যেকদিন সকালে খালি পেটে খেজুর খাওয়া উচিত। খেজুরে কোলেস্টেরল থাকে না। কোষের ক্ষতি প্রতিরোধ, ক্যান্সার প্রতিরোধ এবং হার্ট সংক্রান্ত সমস্যা প্রতিরোধেও খেজুর খুবই কার্যকরী। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির  একমাত্র  সহজ উপায় হল খেজুর। আসুন দেখে নেওয়া যাক খেজুরের কিছু স্বাস্থ্য গুনাগুন-


কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি
যাদের বদহজম বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের খেজুর খাওয়ার পরামর্শ দেওয়া হয়।এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, যার কারণে হজম প্রক্রিয়া ঠিক থাকে।প্রতিদিন রাতে চারটি খেজুর জলে ভিজিয়ে রাখুন এবং সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিন। কিছুক্ষণের মধ্যেই ফল দেখতে পাবেন।
ওজন কমাতে সাহায্য করে
যারা নিজেদের ওজন কমাতে চান তাদের জন্য খেজুর খুবই কার্যকরী।খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার।তাই এটি ক্ষুধা কমায় এবং অতিরিক্ত খাওয়া এড়ায়।আর আমরা যখন নিয়ন্ত্রণে খাই তখন ওজনও নিয়ন্ত্রণেই থাকে।

আরও পড়ুন    আজই বানিয়ে ফেলুন বিখ্যাত গোলবাড়ির স্টাইলের মটন কষা


হিমোগ্লোবিন বাড়ায়
খেজুরে ভালো পরিমাণে আয়রন পাওয়া যায়, যা শরীরে হিমোগ্লোবিন বাড়ায়।এছাড়াও খেজুর শরীরে রক্ত সরবরাহ করে।খালি পেটে খেজুর খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়।
গর্ভবতী মহিলাদের জন্য উপকারী
খেজুর গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী।খেজুরে থাকা আয়রন মহিলাদের এইসময় রক্তে ভরপুর করে।খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা গর্ভবতী মহিলাদের জন্য অপরিহার্য।গর্ভবতী মহিলারা সহজেই দিনে ১-২টি খেজুর খেতে পারেন।

About Post Author