সময় কলকাতা ডেস্ক, ১৪ জুন : দৈনন্দিন কর্মব্যস্ততার ফলে মানুষের চুলের যত্ন নেওয়ার সময় হয়ে ওঠে না। অনেকেই সময়ের অভাবে ড্রায়ারে চুল শুকিয়ে নেন। যা আমাদের চুলের স্বাস্থ্য পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এতে চুল ঝরে পড়ার সম্ভাবনা থাকে। ঘন, কালো, সুন্দর চুল কে না চাই ? কিন্তু সঠিক যত্নের অভাবে চুলের নানা সমস্যা বেড়েই যাচ্ছে। দিনের পর দিন চুলের স্বাস্থ্য ক্ষতি হচ্ছে। বাজারের নামি-দামি প্রোডাক্ট কিনেও কোন সুরাহা মিলছে না। তাই এবার চুলের স্বাস্থ্য রক্ষায় নজর দিন আপনার হেঁশেলের দিকে। বাড়িতে উপস্থিত পেঁয়াজের রসই আপনাকে মুক্তি দিতে পারে নানান রকম চুলের সমস্যা থেকে।

টক দই ও পেঁয়াজ : চুল ঠিক রাখতে টকদই খুবই উপকারী। একটি পাত্রে টক দই নিয়ে তাতে এক চামচ পেঁয়াজের রস মিশিয়ে গোটা চুলে মালিশ করে ৩০ মিনিট রেখে নিন। এরপর ভালো করে চুলে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিন।
আরও পড়ুন সন্ধ্যার জলখাবারে দারুণ জমবে ফিশ ফিঙ্গার
পেঁয়াজের রস ও মধু : একটি পেঁয়াজ নিয়ে ভালো করে কেটে নিন। এরপর সেই টুকরো পেঁয়াজ গুলি থেকে রস বানিয়ে তার মধ্যে ১ চা চামচ মধু মিশিয়ে চুলে ভালো করে ম্যাসাজ করুন। হালকা হাতে অন্তত ১৫ মিনিট ম্যাসাজ করুন। সপ্তাহে ১ থেকে ২ দিন এটি করলে চুলের স্বাস্থ্য ভালো থাকবে। আর চুল চকচকে ও মজবুত হবে।

পেঁয়াজ ও অলিভ অয়েল : স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে, চুলের ফলিকল মজবুত ও দ্রুত চুলের বৃদ্ধি ঘটাতে পেঁয়াজের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে সপ্তাহে দুদিন চুলে লাগান। ফলাফল কয়েকদিনের মধ্যেই আপনার চোখে পড়বে।
পেঁয়াজ ও লেবুর রস : লেবুর রস খুশকি দুর করতে সাহায্য করে। তাই পেঁয়াজের রসের সাথে লেবুর রস মিশিয়ে মাথায় মালিশ করলে চুলের স্বাস্থ্য ভালো থাকে। এতে চাইলে আপনি ল্যাভেন্ডার অয়েলও ব্যাবহার করতে পারেন সুগন্ধি হিসাবে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে