Home » রিয়েল মাদ্রিদে রইলেন লুকা মদ্রিচ

রিয়েল মাদ্রিদে রইলেন লুকা মদ্রিচ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ জুন: সৌদি আরবে নয়, মদ্রিচ থাকছেন রিয়্যাল মাদ্রিদে-ই। বর্তমান সময়ের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তারকা লুকা মদ্রিচকে ধরে রাখল রিয়েল মাদ্রিদ। আরও এক মরশুমের জন্য তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিল রিয়েল মাদ্রিদে। এবারের মরশুম ধরলে লুকা মদরিচের সোনায় মোড়া ফুটবল জীবনের এক যুগ সময় কাটতে চলেছে রিয়াল মাদ্রিদে। ২০১২ সালে টটেনহাম হটস্পার থেকে রিয়েল মাদ্রিদ এসেছিলেন লুকা মদ্রিচ। সেই থেকে আছেন রিয়াল মাদ্রিদেই। মূলত মাঝমাঠের প্লেয়ার হলেও সারা মাঠ জুড়ে ফুটবল খেলার ক্ষমতা রাখেন সৃজনশীল এই ফুটবলার।

 আরও পড়ুন   লাল হলুদের দল বদল সমাচার, “ভিটামন-এম” সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল!

অসংখ্য গোলের ঠিকানা লেখা পাস দেওয়ার পাশাপাশি ৩২৭ টি ম্যাচ  রিয়াল মাদ্রিদের হয়ে ২৬ টি গোল করেছেন তিনি।ফুটবল জীবনের প্রান্ত সীমায় পৌঁছানো ক্রোয়েশিয়ার এই তারকা মিডফিল্ডার বহু সম্মান পেয়েছেন, ক্লাব স্তরে বহু খেতাব জিতেছেন।যদিও দেশের হয়ে চূড়ান্ত সাফল্য পাওয়া মদ্রিচের কাছে স্বপ্ন হয়েই থেকে গেছে।সম্প্রতি নেশনস লিগ ফাইনালে ক্রোয়েশিয়াকে ট্রাইবেকারে হারতে হয়েছিল স্পেনের কাছে , তবুও সে ম্যাচেও স্বমহিমায় উজ্জ্বল ছিলেন লুকা মদরিচ। বলাবাহুল্য,৩৭ বছর বয়সেও ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন যখন তখন। বিগত ১১ বছরের রিয়াল মাদ্রিদের জার্সি পরে ২৩ টি ট্রফি ক্লাবের ঘরে তুলেছেন।

গত বছর তেত্রিশটি লা লিগা ম্যাচ ও ১০ টি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামতে দেখা গিয়েছিল লুকা মদ্রিচকে। পাশাপাশি রিয়াল মাদ্রিদ সদ্য মিডফিল্ডার ডানি সেবালসের সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব গতকাল এই ঘোষনা করেছিল। ২৬ বছর বয়সী স্প্যানিশ এই মিডফিল্ডারের সথে মাদ্রিদের আগের চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হয়ে যাবার কথা ছিল। এ সম্পর্কে এক বিবৃবিতে মাদ্রিদ বলেছে, ‘ চার মরশুম ধরেই সেবালোস মাদ্রিদের জার্সি ১২০ ম্যাচ ধরে রেখেছে। এই সময়ের মধ্যে সে ১১টি শিরোপা জয় করেছে।’সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন মরশুমে সেবালসের আগে চুক্তি নবীকরণ করা হয়েছিল মিডফিল্ডার টনি ক্রুস ও ডিফেন্ডার নাচো ফার্নান্দেজের সঙ্গে।

আরও পড়ুন  পঞ্চায়েত ভোটের প্রাক্কালে দিনহাটায় ফের চলল গুলি! খুন তৃণমূল কংগ্রেস কর্মী

আগেই ছ বছরের চুক্তিতে বুন্দেশ লিগা থেকে এসেছেন এসেছেন ব্রিটিশ মিডফিল্ডার জুড বেলিংহাম।তাঁকে এমুহূর্তে বিশ্বের অন্যতম সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে ধরা হচ্ছে। রেকর্ড পরিমান ট্রান্সফার মানি দিয়ে তাঁকে দলে নিয়েছে রিয়েল মাদ্রিদ। এঁদের পাশাপাশি অভিজ্ঞ লুকা মড্রিচ থাকায় রিয়েল মাদ্রিদের শক্তি নিয়ে আর প্রশ্ন থাকতে পারে না।তার চুক্তি ধরে রাখতে সম্মত হতে পারেন বলে গুঞ্জন ছিল। যদিও সৌদি আরব থেকে তার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হচ্ছিল বলেও খবর ছিল । যাবতীয় জল্পনা-কল্পনাকে স্তব্ধ করে লুকা মদ্রিস থেকে গেলেন রিয়াল মাদ্রিদে।তাঁর সাথে চুক্তি নবীকরণ হওয়ায় এই মরশুমে একটি শক্তিশালী দল গড়ার ক্ষেত্রে রিয়েল মাদ্রিদ অনেকটাই সফল।।

About Post Author