সময় কলকাতা ডেস্ক,২৭ জুনঃ হাতে গোনা মাত্র আর ১০ দিন বাকি। তারপরই রাজ্যজুড়ে শুরু হয়ে যাবে পঞ্চায়েত ভোট। আর এই পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপ বাড়ছে প্রতি জেলায়। দিনহাটা থেকে মাঝেমধ্যে রাজনৈতিক সংঘর্ষের কথা উঠে আসছে। দিনহাটায় ফের তৃণমূল–বিজেপি সংঘর্ষে গুলি চলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সেই গুলিতে মৃত্যু হয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে ঢুকে পরপর গুলি করার অভিযোগ উঠেছে। জখম আরও ৫ জন তৃণমূল কংগ্রেস কর্মী। কোচবিহারের দিনহাটার ১ নম্বর ব্লকের গীতালদহ ১ নম্বর পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামের ঘটনা।

জানা গিয়েছে, সোমবার রাতে প্রচার করে ফেরার পর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন করা হয়েছে। মৃত ওই তৃণমূল কর্মীর নাম বাবু হক বলে জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ তাদের দলীয় কর্মী বাবু হক প্রচার সেরে যখন বাড়ি আসেন ঠিক সেই সময় দুষ্কৃতীরা তাদের সেই কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কোপ ও গুলি চালায়। পরবর্তীতে সেই কর্মীকে উদ্ধার করতে বাকি তৃণমূল কংগ্রেস সমর্থকরা গেলে তাদের উপরও গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আর সেই গুলিতে আরো গুরুতর যখন পাঁচ তৃণমূল কর্মী।

আহত এই তৃণমূল কর্মীদের অবস্থা আশঙ্কা জনক হয় তাদের কোচবিহারে স্থানান্তরিত করে চিকিৎসক। পুরো ঘটনায় অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে এলাকায় মোতায়ন রয়েছে বিপুল পুলিশ বাহিনী। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জেলায় রয়েছেন। সেখানে তাঁর দলেরই কর্মীদের খুন করার অভিযোগ ওঠায় জোর চর্চা শুরু হয়েছে।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি