স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ জুনঃ অপেক্ষার অবসান। মোহনবাগানের পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করা হল নতুন অতিথি জেসন কামিংসের নাম। তিন বছরের চুক্তিতে কাতার বিশ্বকাপে খেলা এই বিধ্বংসী স্ট্রাইকারকে সবুজ মেরুনে ব্রিগেডে সই করাল। বুধবার দুপুর ১২.০৬ নাগাদ মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে ট্যুইট করে লেখা হয় “জেসন কামিংস ইস হেয়ার..”
Jason Cummings is here. ????♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/azBPIPq2W2
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 28, 2023
মোহনবাগানে সই করে জেসন বলছেন,”এখন ইন্ডিয়ান সুপার লিগ অস্ট্রেলিয়াও জনপ্রিয়। গত কয়েক মরশুম ধরে একাধিক কোচ ও ফুটবলার অস্ট্রেলিয়া লিগ থেকে ভারতে এসেছেন। যখন এই ক্লাবের পক্ষ থেকে আমাকে প্রস্তাব দেওয়া হল। আমি খোঁজখবর শুরু করলাম। দেখলাম মোহনবাগানের একটা নিজস্ব ঐতিহ্য রয়েছে। প্রায় শতবর্ষে বেশি সময় ধরে দেশের ফুটবলকে তুলে ধরেছে এই ক্লাব। এটিই এখন ভারতের সেরা ক্লাব।”

শুধু এখানেই থেমে থাকেননি তিনি। আরও বলেন,” আশা করছি আগামী বছরে মোহনবাগানের ট্রফি ক্যাবিনেটে আরও ট্রফি যোগ করতে পারব।” জেসন দলের সঙ্গে যোগ দেওয়ায় দল আরও সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন মোহনবাগানের হেডস্যার জুয়ান ফেরান্দো। তাঁর স্পষ্ট কথা, “জেসনের ফুটবল ঘরানার সঙ্গে আমার কোচিং দর্শন মেলে।”
আরও পড়ুন রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যরা বৈধ, সমস্ত বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের

ইতিমধ্যে আলবেনিয়ার ইউরো কাপের তারকা আর্মান্দো সাদিকুকে দলে নিয়েছে মোহনবাগান। এরসঙ্গে রাখা হয়েছে আর এক অস্ট্রেলিয়ার স্ট্রাইকার পেত্রাতোসকেও এখন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার দলের সঙ্গে যোগ দেওয়ায় খাতায় কলমে মোহনবাগান ভারতের প্রথম সারির দলগুলির থেকে বেশ এগিয়ে গেল বলেই মত ফুটবল মহলের একাংশের। যদিও অপর পক্ষের মত, শক্তিশালী দল দিয়েই শুধু সাফল্য আসে না। এখন এই দলের ফুটবলাররা মাঠে নিজেদের নামের প্রতি কতটা সুবিচার করতে পারে সেদিকেই তাকিয়ে সমর্থকরা।


More Stories
জেসুস এবার বার্সেলোনায়
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?
সিরিজের মাঝপথে পাকিস্তানের ৭ প্লেয়ার ছাঁটাই