স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা,৩০ জুন: শ্রীলঙ্কার মাতারা শহরের লোকসংখ্যা এক লক্ষের চেয়েও কম আর এখানেই ১৯৬৯ সালের ৩০ জুন জন্মেছিলেন বিশ্ব ক্রিকেটের মহান ক্রিকেটার। ৫৫ বছরে পা দিলেন সনৎ জয়সূর্য।২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অজস্র রেকর্ড গড়া সনৎ জয়সূর্য ব্যাটসম্যান হিসেবে ছিলেন বোলারদের ত্রাস, স্পিন বোলিংয়েও ছিলেন দক্ষ।

১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের একদিনের ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে।একদিনের ক্রিকেটে তিনি এবং কালুভিথারানে ওপেনিং জুটিতে প্রথম ১৫ ওভার ফিল্ডিং রেস্ট্রিকশন থাকার সুবিধা নিতে সিদ্ধহস্ত ছিলেন। সনৎ জয়সূর্য অলরাউন্ডার হলেও তাঁকে পৃথিবীর সর্বকালের সর্বাপেক্ষা মারকুটে ব্যাটারদের তালিকায় ওপরের সারিতে রাখা হয়।
আরও পড়ুন গুরকিরাত কি আসছেন ইস্টবেঙ্গলে?

শ্রীলঙ্কার ১৯৯৬ সালে বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন জয়সূর্য । সেবার পাকিস্তানের লাহোরে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা আর বিশ্বকাপের ম্যান অফ দ্যা সিরিজ হয়েছিলেন বাঁ হাতি এই অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটার।সেবার তার স্পিনও শ্রীলঙ্কার বিশ্বকাপে কাজে লেগেছিল।১৯৯৬ সালেই উইসডেনের সেরা ক্রিকেটারদের তালিকায় তাঁকে রাখা হয়েছিল।
টেস্ট ক্রিকেটে ১১০ টি ম্যাচে ৬৯৭৩ রান করেছিলেন জয়সূর্য। টেস্টে ব্যাটিং গড় চল্লিশের ওপরে। টেস্ট উইকেট ৯৮ টি। পাশাপাশি,৪৪৫ টি একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ১৪৮৭৪ রান।উইকেট ৩২৩ টি। টেস্টে ১৪ টি আর একদিনের ম্যাচে ২৮ টি সেঞ্চুরির মালিক তিনি।টি টোয়েন্টি ম্যাচ খুব বেশি খেলেন নি জয়সূর্য। কারণ টি টোয়েন্টি-র রমরমার সময় জয়সূর্য ক্রিকেট জীবনের প্রান্তসীমায় এসে পৌঁছেছিলেন।

তবুও ৩১ টি ৪৫৬ রান করেছিলেন তিনি। ২০১১ সালের ২৮ জুন ৪৩ তম জন্মদিনের ঠিক দুদিন আগে,ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচটি খেলে ব্যাট প্যাড তুলে রেখে অবসরের সিদ্ধান্ত নেন জয়সূর্য।যেকোনো সময় ম্যাচের রং বদলানোর ক্ষমতা রাখা বিরাট মাপের ক্রিকেটার সনৎ জয়সূর্যকে তাঁর ৫৫ তম জন্মদিনে সময় কলকাতার পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার