Home » গুরকিরাত কি আসছেন ইস্টবেঙ্গলে?

গুরকিরাত কি আসছেন ইস্টবেঙ্গলে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা,৩০ জুনঃ জুলাই মাসের ১৬ তারিখ কুড়ি বছর বয়স পূর্ণ হবে তরুণ ফুটবলার গুরকিরাত সিংয়ের। জন্ম চন্ডিগড়ে, অসম্ভব প্রতিভাবান এই স্ট্রাইকারকে আগামী দিনের ভারতীয় ফুটবলের সম্পদ বলে মনে করা হচ্ছে। অনূর্ধ্ব ১৬ থেকে অনূর্ধ্ব কুড়ি বিভিন্ন বয়স ভিত্তিক ফুটবলে ভারতের হয়ে খেলেছেন গুরকিরাত। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন পাঁচ ফুট, নয়  ইঞ্চি উচ্চতার গুরকিরাত।

ভারতের জাতীয় অনূর্ধ্ব ২০ দলের হয়ে ৮ ম্যাচে ১১ টি গোল করার ঈর্ষণীয় রেকর্ড তাঁর ।সিনিয়র লেভেলে তিনি মুম্বাই সিটি এফ সির হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেললেও এখনও গোল পান নি। ইস্টবেঙ্গল ঈশান পান্ডিতা কে কার্যত হাতছাড়া করার পরে ভালো স্ট্রাইকার খুঁজছে। চেন্নাইয়ান দলের বাঙালি স্ট্রাইকার রহিম আলির ইস্টবেঙ্গলে আসা ট্রান্সফার ফির চক্রপাকে জটিল হয়ে ওঠায় ইস্টবেঙ্গলের নজরে এখন গুরকিরাত।তবে গুরকিরাত মুম্বাই সিটি এফসি এর সঙ্গে চুক্তিবদ্ধ। আরও একবছর চুক্তি রয়েছে মুম্বাই সিটি ও গুরকিরতের।তবুও যেনতেনপ্রকারেন ইস্টবেঙ্গল তাকে পেতে চায়।

আরও পড়ুন    বিশ্ব ফুটবল ক্রমতালিকায় ভারত ১০০ নম্বরে

ইস্টবেঙ্গলে অতীতে নিজেদের ফুটবল সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাইচুং বা বর্তমানের নাওরেম মহেশ সিং যেভাবে সাফল্য পেয়েছেন গুরকিরাত ও সেভাবেই সাফল্য পেতে পারে মনে করছে ইস্টবেঙ্গল।তবে গুরকিরাত ছাড়াও আরও বেশ কয়েকটি পজিশনে ইস্টবেঙ্গলের দক্ষ খেলোয়াড়ের অভাব রয়েছে। যেমন এশিয়ান কোটার প্লেয়ার এখনও ঠিক হয় নি।ভালো মানের একজন এশিয়ান কোটার ডিফেন্ডার খুঁজছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ইভান গঞ্জালেস কে ছাড়তে চায়, সমস্যা হল তাঁকে ছাড়লেও মোটা অঙ্কের ক্ষতিপূরণ।

আরও পড়ুন   প্রয়াত প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক

সব কিছু নিয়েই ইস্টবেঙ্গল ও ইমামি কর্তাদের মধ্যে শুক্রবার বোর্ড মিটিং হতে পারে যেখানে একজন ভালো গোলরক্ষক পেতে হলে প্রভসুখন সিংয়ের দাবি কতটা মেনে নেওয়া সম্ভব তা নিয়ে যেমন আলোচনা হবে তেমনই রহিম আলি, ইভান গঞ্জালেস কে নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে আগামী দিনে কোন প্লেয়ারদের টার্গেট করা হবে তাও আলোচনাসাপেক্ষ শুক্রবারের বোর্ড মিটিংয়ে।

About Post Author