Home » ৩ অগস্ট শুরু হচ্ছে ডুরান্ড, প্রায় আড়াই দশক পর খেলবে বিদেশী দল

৩ অগস্ট শুরু হচ্ছে ডুরান্ড, প্রায় আড়াই দশক পর খেলবে বিদেশী দল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ জুলাই: ভারত তথা এশিয়ার প্রাচীনতম ক্লাব ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ। এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় ফুটবলের গৌরব ও ঐতিহ্য। এবছর সেই টুর্নামেন্টের ১৩২ তম সংস্করণ আয়োজিত হতে চলেছে। শুক্রবার নয়া দিল্লিতে ডুরান্ড কাপের ট্রফি ট্যুরের সূচনা করেন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে, বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।

আরও পড়ুন   গুরকিরাত কি আসছেন ইস্টবেঙ্গলে?

শিমলা, শিলং, গুয়াহাটি, জয়পুর, উধমপুর, মুম্বই, পুনে, ভুবনেশ্বর, কোকরাঝাড়, বেঙ্গালুরু হয়ে ট্রফি পৌঁছবে কলকাতায়। যেখানে আগামী ৩ অগস্ট উদ্বোধনী ম্যাচ দিয়েই যাত্রা শুরু করবে এই সংস্করণের ভারত তথা এশিয়ার শতাব্দী প্রাচীন ক্লাব ফুটবল টুর্নামেন্ট। জেনে নেওয়া যাক এবারের টুর্নামেন্টে কোন কোন ক্লাব অংশগ্রহণ করতে চলেছে? জানা গিয়েছে এবারের ডুরান্ড কাপে খেলবে মোট ২৪ টি দল। ২১ টি স্বদেশী ক্লাবের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেবে মোট ৩ টি বিদেশী ক্লাব। স্বদেশী ক্লাব গুলির মধ্যে আইএসএল খেলা ক্লাবগুলির সঙ্গে রয়েছে আই লিগ খেলা ক্লাবগুলিও।

আরও পড়ুন   বোলারদের ত্রাস জয়সূর্য

জানা গিয়েছে,আসন্ন ডুরান্ড কাপে খেলতে চলেছে কলকাতার তিন প্রধান, মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং। এছাড়াও রয়েছে বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, ওড়িশা এফসি, জামশেদপুর এফসি, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, চেন্নাইয়িন এফসি, রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, গোকুলম কেরালা এফসি, রাজস্থান ইউনাইটেড, শিলং লাজং এফসি, দিল্লি এফসি, বোরোল্যান্ড এফসি, ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম, ইন্ডিয়ান নেভি ফুটবল টিম। বিদেশী দলগুলির মধ্যে রয়েছে নেপাল সার্ভিসেস, ভুটান সার্ভিসেস ও বাংলাদেশ সার্ভিসেস তিনটি দল। কলকাতা, শিলং, গুয়াহাটি ও কোকরাঝাড়ে এবার বসবে ডুরান্ড কাপের আসর। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশাপাশি কিশোর ভারতী স্টেডিয়ামেও আয়োজিত হবে ডুরান্ড কাপের ম্যাচগুলি।

About Post Author