স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ জুলাই: ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার পর থেকে ক্রমেই জৌলুস হারিয়েছে কলকাতা লিগ। গত কয়েক মরশুমে এই গুরুত্বহীন হয়ে পরা প্রতিযোগিতায় দল নামায়নি কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এবার শতবর্ষ প্রাচীন টুর্নামেন্টে খেলছে এই দুই দল। তবে, দলের প্রথম একাদশের কোনো ফুটবলার নেই এই দলে। মূলত ইয়ুথ ডেভলপমেন্ট লিগ ও জুনিয়র দলের ফুটবলারদের নিয়েই তৈরি হয়েছে দল। এরসঙ্গে প্রথম দলে নিয়মিত সুযোগ না পাওয়া কিছু ফুটবলারকে সুযোগ দেওয়া হচ্ছে। সেই দল নিয়েই প্রথম দিনেই বাজিমাৎ করল মোহনবাগান। পাঠচক্রকে হারাল ৩-১ গোলে।
POV: When Mohun Bagan is in your blood ????????♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/K4eHD2afwB
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 6, 2023
বুধবার নৈহাটি স্টেডিয়ামে পাঠচক্রের বিরুদ্ধে ম্যাচ দিয়েই কলকাতা লিগ অভিযান শুরু করে মোহনবাগান। সেই মত এদিন ক্লাব দরদী জনতা দলে দলে ভিড় জমান জেলার এই ফুটবল মাঠটিতে। ব্যান্ড-বাজা, টিফো, রংমশাল নিয়ে উপস্থিত হয়েছিলেন তাঁরা। যদিও দলের জার্সিতে পরিচিত লোগো না থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তবে মাঠের বাইরে সমর্থকদের ক্ষোভ এদিন মেটায় মোহনবাগানের খুদেরা। কলকাতা লিগ শুরুর আগে মোহনবাগান যুব দলের কোচ বাস্তব রায় বলেছিলেন, দলের ছোটরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ভুল বলেননি বাস্তব।
আরও পড়ুন আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপনে দেশজুড়ে গুলিবৃষ্টি , মৃত ১৫

সহজ ফুটবলে সমর্থকদের মন জয় করলেন সুমিত, সুহেল, এঙ্গসনরা। ম্যাচের রাশ শুরু থেকেই ধরে রাখে বাস্তব রায়ের ছেলেরা। ছোট ছোট পাস খেলে বিপক্ষের রক্ষণের উপর চাপ সৃষ্টি করে তারা। ম্যাচের মাত্র ১০ মিনিটে পাঠচক্রের রক্ষণের ভুলে গোলও পেয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড। গোল করেন সুমিত রাঠি। সুমিতের গোলের পরও একাধিক গোলের সুযোগ তৈরি করে মোহনবাগান, তবে কাজে লাগাতে পারেনি। যদিও দ্বিতীয় গোলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি দলকে। ম্যাচের ১৯ মিনিটে গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান এঙ্গসন সিং। এরপর প্রথমার্ধে দুই দলের কাছেই কিছু সুযোগ আসলেও কোনো দলই স্কোরবোর্ড পরিবর্তন করতে পারেনি।
3 goals, 3 points. A winning start to our CFL campaign ????♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/qvqYQBWqq2
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 5, 2023
দ্বিতীয়ার্ধেও শুরু থেকে ম্যাচের ঝাঁঝ বজায় রাখে মোহন শিবির। তবে পাঠচক্রের গোল মুখ খুলতে পারেনি দল। তৃতীয় গোলের জন্য অপেক্ষা করতে হল ৮৯ মিনিট। দলের হয়ে তৃতীয় গোলটি করেন টাইসন সিং। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের একদম শেষ মিনিটে পাঠচক্রের হয়ে একটি গোল শোধ করেন সুমন সরকার। সব মিলিয়ে সহজ জয় দিয়েই মরশুম শুরু করল গত বছরের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়নরা। এই যুব দল নিয়ে কলকাতা লিগে আগামীদিনে কতদূর যায় মোহনবাগান সেদিকেই তাকিয়ে সমর্থকরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার