Home » ধোনিকে নিয়ে ক্রিকেটারদের সেরা কিছু উক্তি

ধোনিকে নিয়ে ক্রিকেটারদের সেরা কিছু উক্তি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ জুলাই: ৪২ এ পা রাখলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক। খড়গপুর স্টেশনে রেলের টিকিট পরীক্ষক থেকে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার সফরটা খুব মসৃণ হয়নি। প্রথমে ভারতীয় দলে সুযোগ সেখানে থেকে জাতীয় দলের অধিনায়কের গুরুদায়িত্ব। অভিজ্ঞ ক্রিকেটারদের উপেক্ষা করা তরুণ ধোনিকে ভারতীয় দলের গুরু দায়িত্ব দেওয়া নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু বাইশ গজে নিজের ক্ষুরধার ক্রিকেট বুদ্ধি, হিমশীতল মানসিকতা, চাপের মুখে নির্লিপ্ত থেকে ম্যাচ জেতানো সব মিলিয়ে জাতীয় দলের অধিনায়কের সঙ্গে হয়ে উঠলেন এক বর্ণময় চরিত্র। এবার এক নজরে দেখে নেওয়া যাক ধোনিকে নিয়ে ক্রিকেটারদের সেরা কিছু উক্তিঃ-

১. অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার):
“আমি এমএস ধোনির ব্যাট দেখার জন্য গাঁটের কড়ি খরচ করতে রাজি। ধোনি পরবর্তী গিলক্রিস্ট নন। তিনিই প্রথম এমএস ধোনি।”

২. গ্যারি কার্স্টেন (দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ও ভারতের প্রাক্তন কোচ):
“ধোনি সঙ্গে থাকলে আমি যুদ্ধে যেতেও রাজি।”

৩. রামিজ রাজা (পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার):
“চাপের পরিস্থিতিতে একটি ছক্কা দরকার? এমএস ধোনিকে কল করুন।”

৪. ইশান্ত শর্মা (ভারতীয় দলের পেসার):
“যদি ধোনি আমাকে ২৪ তলা থেকে ঝাঁপ দিতে বলে, আমি চোখ বন্ধ করে তা করব।”

আরও পড়ুন    ‘বিয়াল্লিশে’ সুপার কুল মাহি

৫. হর্ষ ভোগলে (ধারাভাষ্যকার):
“যদি ধোনি শেষ পর্যন্ত খেলেন, একটা জিনিস নিশ্চিত। সে তার দলকে জিতিয়ে দেবে।”

৬. রবি শাস্ত্রী (ভারতের প্রাক্তন ক্রিকেটার, ধারাভাষ্যকার, প্রাক্তন কোচ):
“আপনি যখন গেমের আইকনদের তুলনা করেন, আপনার কাছে একই বন্ধনীতে সুনীল গাভাস্কার, কপিল দেব, শচীন টেন্ডুলকার এবং ধোনি রয়েছে।”

৭. সুনীল গাভাস্কার (ভারতের প্রাক্তন ক্রিকেটার):
“যখন আমি মারা যাব, আমি শেষ যেটা দেখতে চাই সেটা হল ২০১১ বিশ্বকাপের ফাইনালে ধোনি যে ছক্কাটা মেরেছিলেন।”

৮. সৌরভ গাঙ্গুলি (প্রাক্তন ভারত অধিনায়ক):
“একদিনের ক্রিকেটে ধোনি সর্বকালের সেরা অধিনায়কদের একজন।”

৯. বিরাট কোহলি (প্রাক্তন ভারত অধিনায়ক):
“তিনি ঠিক জানেন তিনি কী করতে চান। তিনি সর্বদা শান্ত এবং সংগঠিত। তিনি নিজেকে মাঠে সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেন। আমার জন্য, তিনি সবসময় আমার অধিনায়ক হবেন।”

১০. কপিল দেব ( ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক):
“ধোনি আমার নায়ক। আমরা শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ সম্পর্কে অনেক কথা বলি। কিন্তু এই ছেলেটির খেলায় ততটাই প্রতিভা রয়েছে।”

১১. শচীন টেন্ডুলকার ( ভারতের প্রাক্তন ক্রিকেটার):
“যাঁদের অধিনায়কত্বে খেলেছি। তাঁদের মধ্যে ধোনি-ই সেরা।”

About Post Author