Home » বড় ঘোষণা!নির্বাচনের পর রাজনীতি ছাড়ার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

বড় ঘোষণা!নির্বাচনের পর রাজনীতি ছাড়ার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক, ১০ জুলাই: একটি যুগের অবসান। নির্বাচনের পর নিজেকে রাজনীতির মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করলেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। সোমবার তিনি বলেন, জোট সরকারের পতনের পর রাজনীতি ছেড়ে দেবেন।

২০১০ সাল থেকে চারটি জোট সরকারকে নেতৃত্ব দিয়েছেন মার্ক। তিনি বলেছেন যে নভেম্বর মাসে নির্বাচন পর্ব মিটে গেলেই তিনি তাঁর পদ থেকে ইস্তফা দেবেন। সংসদে তিনি বলেন,”আমি ব্যক্তিগত কিছু কথা বলতে চাই। আমাকে কী অনুপ্রাণিত করে, তা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা-কল্পনা চলছে। এর একটাই উত্তর হতে পারে নেদারল্যান্ডস।” তিনি আরও বলেন, “গতকাল সকালে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি ভিভিডির নতুন তালিকার প্রধান হওয়ার জন্য উপযুক্ত নই।” এরপর তিনি বলেন, “নির্বাচনের পর নতুন সরকার শপথ নিলে আমি রাজনীতি ছেড়ে দেব।” তিনি এও বলেন যে আত্ম মূল্যায়ন থেকে এই কথাগুলি তিনি বলেছেন।

হাঙ্গেরির ভিক্টর অরবানের পরে ইউরোপের দ্বিতীয় দীর্ঘমেয়াদী প্রধান মন্ত্রী ছিলেন রুট। শুক্রবার তিনি এক সংবাদ সংস্থাকে বলে পঞ্চমবারের জন্য ক্ষমতা দখলের শক্তি তাঁর রয়েছে। তারপর রুটের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

আরও পড়ুন    বয়সভিত্তিক তিরন্দাজিতে বিশ্বচ্যাম্পিয়নশিপে একাধিক খেতাব ভারতের

তিনি যদিও জানিয়েছেন অন্য কেউ দেশের দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক পদে থাকবেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কেলেঙ্কারির সঙ্গে তাঁর নাম না জড়ানোয় অনেকেই তাঁকে ‘টেফ্লন প্রিমিয়ার’ বলেও ডাকেন। এখন এই সিদ্ধান্ত তিনি আদতেও গ্রহণ করেন নাকি এটা তার রাজনৈতিক চাল? তার উত্তর মিলবে সময়ে।

About Post Author