সময় কলকাতা ডেস্ক : দরকার ছিল আর অন্তত ১৬ রান। পারলেন না। শটটা জুতসই না হওয়ায় ১৭১ রান করে ফিরলেন যশস্বী। ভারতের হয়ে টেস্টে অভিষেক লগ্নে সর্বোচ্চ রান সংগ্রহকারী শিখর ধাওয়ানকে ছোঁয়া হল না যশস্বী জয়সওয়ালের।১৮৮ বা ১৮৭ রান করলে ভারতীয়দের হয়ে অনন্য রেকর্ড গড়তে পারতেন তিনি।এমনকী ১৭৭ রান করা রোহিত শর্মাকে ছোঁয়া হয় নি।দ্বিশতরানও অধরা থেকে গেল তাঁর। তবুও ১৭১ রান করে তিনি তৃতীয় স্থানে। অভিষেক টেস্টে এক ইনিংসে এত রান কেউ করেন না শিখর ধাওয়ান ও রোহিত শর্মা ছাড়া।
আরও পড়ুন : অশ্বিন -যশস্বীর দাপটে তিনদিনেই ইনিংসে জয় ভারতের, জবাব দিলেন অশ্বিন

অভিষেক লগ্নে সৌরভ গঙ্গোপাধ্যায় করেছিলেন ১৩১ রান। বীরেন্দ্র সেহবাগের সংগ্রহ ছিল ১০৫। আজাহার করেছিলেন ১১০ রান। গুন্ডাপ্পা বিশ্বনাথ প্রথম ইনিংসে শূন্য করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১৩৭ রান।সুরেশ রায়না তাঁর প্রথম টেস্টে করেন ১২০ রান। ভারতের হয়ে এই কৃতিত্বের প্রথম ব্যাটসম্যান লালা অমরনাথ করেছিলেন ১১৮ রান।
আরও পড়ুন :বিধায়ক ঈশ্বর চড় খেলেন মহিলার হাতে

শ্রেয়স আইয়ার করেন ১০৫ রান। তবে একটি মজাদার রেকর্ড গড়েন যশস্বী। তিনদিনে শেষ হওয়া টেস্টে প্রতিদিনই তিনি ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। দ্বিতীয় দিনের ১৪৩ রানের সঙ্গে আরও ২৮ রান যোগ করার পরে ১৭১ রান করে মুহূর্তের অসতর্কতায় আউট হয়ে যান যশস্বী। কিন্তু একুশ বছর বয়সী যশস্বীর ইনিংস নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের, মুগ্ধ করেছে দর্শকদের। আগামী দিনে ক্রিকেট বিশ্ব শাসন করার সব গুণাবলী সম্পন্ন নতুন এক তারকার অভ্যুত্থান ঘটল উইন্ডসর পার্কে, এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রিকেট তারকারা।।
আরও পড়ুন :চন্দ্রযান-৩ বিগত দুটি অভিযানের কী শিক্ষা নিয়ে কোন লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে?


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র