সময় কলকাতা ডেস্ক,১৫ জুলাই : কোয়ালিটি প্লেয়ারদের পারফরমেন্স শেষ কথা বলে, অনেক কথার এবং বিতর্কের জবাব তাঁরা দেন খেলার মাঠে।যেমন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডোমিনিকার উইন্ডসর পার্ক থেকে জবাব দিলেন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।একটানা বসে থাকতে থাকতে তাঁর বলের ধার নষ্ট হয় নি, উত্তর দেওয়ার টেস্টে সব অস্ত্র তিনি আরও ধারালো করে নেমেছিলেন, যে অস্ত্রের অগ্নিবানে ছারখার হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাট হাতে আগুন জ্বালিয়েছিলেন যশস্বী , বল হাতে আগুনে ঘি ঢালেন অশ্বিন।আর অশ্বিন- যশস্বীর দাপটে মাত্র তিনদিনেই ম্যাচ হয়ে যায় শেষ । তিনদিনেই শেষ হওয়া ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল ইনিংস ও ১৪১ রানে। ব্যাট হাতে ১৭১ করে চমকে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। আর বিরাট কোহলি -রবি শাস্ত্রীর জমানা থেকে সাম্প্রতিক সময়েও শুধুই উপেক্ষিত হতে থাকা বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বেছে নিয়েছিলেন ভারত ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্টকে । মুখে যতই বলুন, ” বাদ পড়ে আর অবাক হই না ” – প্রত্যাবর্তনের টেস্টে দু ইনিংস মিলিয়ে ১৩১রানে ১২ উইকেট নিয়ে অশ্বিন বুঝিয়ে দিলেন তিনি শেষ হয়ে যান নি, তিনি আরও অনেক কিছুই বোঝালেন রবি শাস্ত্রী অ্যান্ড কোম্পানিকে। বঞ্চনার প্রত্যুত্তর দিলেন বল হাতে – প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ৭১ রানে পেলেন ৭ উইকেট। দুটি উইকেট পেলেন জাদেজা ও অন্য উইকেটটি সিরাজের। দু ইনিংস মিলে জাদেজার সংগ্রহ পাঁচ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে সে অর্থে কেউ প্রতিরোধ গড়তেই পারেননি।
ওয়েস্টইন্ডিজের ১৫০ রানের উত্তরে দিতে নেমে মূলত যশস্বী জয়সওয়ালের ১৭১ রানের জবাবে ৫ উইকেটে ৪২১ রান করে ইনিংস সমাপ্তি ঘোষণা করে ভারত। প্রথম দিন শতরান করেছিলেন রোহিত। তৃতীয় দিনে ৭৬ রান করে আউট হন বিরাট কোহলি যশস্বী ও তারপরে বিরাট আউট হতেই ইনিংস আর দীর্ঘায়িত করেননি ভারত অধিনায়ক। পাল্টা ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্টইন্ডিজ। দিনের খেলা শেষ হওয়ার সামান্য কিছু আগে ওয়েস্টইন্ডিজ ইনিংসে যবনিকা নামে। মাত্র ১৩০ রানে অল আউট হয়ে যায় ওয়েস্টইন্ডিজ। দু টেস্টের সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে।।


More Stories
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?
সিরিজের মাঝপথে পাকিস্তানের ৭ প্লেয়ার ছাঁটাই
ব্রাজিল ম্যাচের ভারতীয় দল ঘোষিত