Home » ফিদেল কাস্ত্রো, ক্রিকেট, এবং ওয়েস্টইন্ডিজ : লারার দেশ ত্রিনিদাদে ভারত

ফিদেল কাস্ত্রো, ক্রিকেট, এবং ওয়েস্টইন্ডিজ : লারার দেশ ত্রিনিদাদে ভারত

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা,১৯ জুন : বৃহস্পতিবার ত্রিনিদাদে শুরু হচ্ছে ভারত ওয়েস্টইন্ডিজ টেস্ট।ওয়েস্টইন্ডিজ কোনও দেশ নয়, অনেকগুলি দেশের সমষ্টি যার একটি ত্রিনিদাদ ও টোবাগো।ব্রায়ান লারার দেশ ত্রিনিদাদে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।ওয়েস্টইন্ডিজ ও ত্রিনিদাদ ও টোবাগো, সর্বোপরি ক্রিকেট নিয়ে কিছু তথ্য।

ফিদেল কাস্ত্রো বা চে গেভারা কি ক্রিকেট খেলতেন ? হতেই পারে, তাঁরা তো ওয়েস্টইন্ডিজের মানুষ। আর ওয়েস্টইন্ডিজের সঙ্গে ক্রিকেট যে জড়িয়ে আছে।কিন্তু চে গেভারার ক্রিকেট নিয়ে আগ্রহ ছিল কিনা সে সম্পর্কে কোনও কিছু কোনোদিন জানা যায় নি তবে ফিদেল কাস্ত্রো ক্রিকেটে আগ্রহী ছিলেন বা বুঝতেন, খেলতেনও । ১৯৯৮ সালে ৭১ বছর বয়সী কাস্ত্রো বার্বাডোসে একটি ছোট সফর করছিলেন। তিনি এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী, ওয়েন আর্থার, ব্রিজটাউন থেকে পশ্চিম উপকূলে পেনেস বে যাচ্ছিলেন যেখানে ২২ বছর আগে বোমা হামলায় নিহত পুরুষ ও মহিলাদের স্মরণে একটি স্মারক উন্মোচন করার কথা ছিল। রাস্তায় হঠাৎ গাড়ি থামিয়ে মাঠে নামেন।কাস্ত্রো ব্যাট হাতে নিয়ে আর্থারকে বল করতে বললেন।এই কাহিনীর অবশ্যই অন্য একটি আঙ্গিক আছে, কিন্তু সে কাহিনী যেমন ভিন্ন তেমন এটাও সত্যি ওয়েস্টইন্ডিজের মানুষ ক্রিকেট খেলবেন এতে অবাক হওয়ার কিছুই নেই।

কিউবার ভূগোল জানলে কাস্ত্রো -কাহিনী শুনে অবাক হওয়ার কথাও নয়, যদিও কিউবায় ক্রিকেট সেভাবে জনপ্রিয় নয়। তবে ওয়েস্ট ইন্ডিজে ছড়িয়ে ছিটিয়ে ক্রিকেট জনপ্রিয় দীর্ঘদিন।কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কোনও দেশ নয়, বেশ অনেকক’টি দেশের সমষ্টি -একথা প্রায় সবাই জানেন। উত্তর আমেরিকার এই অঞ্চলটি উত্তর আটলান্টিক মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগর দ্বারা বেষ্টিত, যেটিতে তিনটি প্রধান দ্বীপপুঞ্জের ১৩টি স্বাধীন দ্বীপ দেশ রয়েছে। কোন কোন দেশ রয়েছে এখানে?

১৩ টি দেশের মধ্যে রয়েছে।অ্যান্টিগা এবং বারবুডা, বাহামাস, বার্বাডোজ, কিউবা, ডোমিনিকা, ডোমিনিকান রিপাবলিক, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, ত্রিনিদাদ ও টোবাগো। অর্থাৎ ওয়েস্টইন্ডিজে ডোমনিকা এবং ত্রিনিদাদ ও টোবাগো যেমন রয়েছে, তেমনই রয়েছে তেমনই কিউবা ওয়েস্টইন্ডিজের একটি দেশ।কিউবা প্রজাতন্ত্র একটি দ্বীপ দেশ। উত্তর ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগর মিলিত হচ্ছে যেখানে, বলতে গেলে সেখানেই কিউবার অবস্থান।ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সুদূর দক্ষিণ প্রান্তে ত্রিনিদাদ টোবাগোর অবস্থান।ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে ২০ মাইলের ব্যবধান। উল্লেখ্য,ত্রিনিদাদ থেকে ভেনেজুয়েলার দূরত্ব টোবাগোর সঙ্গে দূরত্বের ও কম।

এবারে আসা যাক খেলার কথায়। ত্রিনিদাদ ও টোবাগোর প্রায় সমার্থক ক্রিকেট।ত্রিনিদাদ ও টোবাগো থেকে যত সংখ্যক সেরা মানের ক্রিকেটার জন্ম নিয়েছেন তা একটি যমজ দ্বীপ দেশের পক্ষে যথেষ্টর বেশি। এখানের মাটিতেই জন্মেছেন বিশ্বের সম্ভবত সর্বকালের সেরা বাঁহাতি ব্যাটসম্যান ব্রায়ান লারা।ত্রিনিদাদে জন্মেছেন ওয়েস্টইন্ডিজ তথা বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার ডেরেক মারে। এখানের খেলোয়াড়দের তালিকা বড্ড দীর্ঘ হলেও তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম ইয়ান বিশপ, ল্যারী গোমস, গ্যাস লোগি, নিকোলাস পুরান, সুনীল নারাইন, ডয়েন ব্রাভো,কায়রণ পোলার্ড প্রমুখ।আর ত্রিনিদাদে হচ্ছে এবার ভারতের ওয়েস্টইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্ট। লারার দেশে এসে প্রথম টেস্টের বিজয়ী দলে পরিবর্তন যে চাইছেন না, তা রোহিত শর্মা ঠারেঠারে জানিয়ে দিয়েছেন।তবে এটাও ঠিক জয়দেব উনাদকট বিশেষ ছাপ ফেলতে পারেন নি ডোমিনিকা টেস্টে।একমাত্র জয়দেব উনাদকটের বিকল্প হিসেবে মুকেশ বা অক্ষর দলে ঢুকতে পারেন।।

About Post Author