Home » নিউইয়র্ক শহরের ফাইভ ক্রাইম ফ্যামিলিস : মাফিয়াদের ইতালীয় আমেরিকান পঞ্চপরিবার

নিউইয়র্ক শহরের ফাইভ ক্রাইম ফ্যামিলিস : মাফিয়াদের ইতালীয় আমেরিকান পঞ্চপরিবার

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা,১৯জুলাই :  নিউইয়র্ক শহরকে ১০০ বছর বা তার সামান্য আগে আনন্দনগরী বা উচ্ছ্বাসের নগরী বলা হত। এও বলা হত, মজা করার জায়গা আমেরিকার এই শহর। রাতারাতি না হলেও,একশো বছরের সামান্য আগে চরিত্র বদলাতে থাকে নিউইয়র্ক। লুঠতরাজ, অপহরণ, জালিয়াতি,তোলাবাজি, ব্ল্যাকমেল,খুনখারাপি আর অবাধ হত্যালীলা শুরু হয়। সব অপরাধের গভীর সত্য ছিল টাকা।  আনন্দনগরী পরিণত হয় আতঙ্ক নগরীতে। শহরে নিজেদের শক্তি জাহির করতে থাকে ছোট -বড় বিভিন্ন মাপের দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবেই জন্ম নেয় মাফিয়ারাজ বা গ্যাংষ্টারদের।এই গ্যাংষ্টার বা মার্কিনদেশে যারা মবষ্টার নামে পরিচিত,  একক বা সম্মিলিতভাবে তাদের অধীনে ছিল কয়েকটি অপরাধী দল। এই মাফিয়ারাজের সময় কালকেউটের মাথা তোলে বিরাট আকারের কিছু প্রবল শক্তিধর পাঁচটি দল।এদের মধ্যে মহাশক্তিধর বা প্রবল শক্তিসম্পন্ন ছিল পাঁচটি গ্যাং। এই দলগুলিতে নিযুক্ত ছিল একাধিক অপরাধী ।এই পাঁচটি অপরাধী দল হয়ে ওঠে নিউইয়র্ক শহরে যাবতীয় বড় ও সংগঠিত বা অপরাধ বা অরগানাইজড ক্রাইমের  চালিকাশক্তি। পুলিশ প্রশাসন-ও এদের ভয় পেত। এই পাঁচটি অপরাধী গ্যাং বা দলের প্রধান নেতা বা মবস্টারদের বসের নির্দেশে দলের কুখ্যাত সদস্যরা যেকোনও সময় যেকোনও জায়গায় হামলা চালিয়ে কাজ হাসিল করত। এদের নেতারা প্রত্যেকে ছিল ক্ষমতা-লিপ্সু, শক্তিধর এবং নির্মম। তার বা তাদের নির্দেশে চরম ও নিষ্ঠুরতম পদক্ষেপ নিতে কুন্ঠা করত না এই পাঁচটি দলের সদস্য ও খুনের দল । বিভিন্ন পেশাদার অপরাধী, গুন্ডা বদমাইশ,প্রাক্তন সেনাকর্মী, নিখুঁত বন্দুকবাজ, ঠান্ডা মাথার পরিচালক – সবধরণের লোক ছিল এদের দলে। এই পাঁচটি দল আজও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে।এই পাঁচটি দলকে বলা হত পঞ্চ পরিবার বা ফাইভ ফ্যামিলিস।  কারা এরা?

জিনোভিসি ফ্যামিলি, গ্যাম্বিনো ফ্যামিলি, কলম্বো ফ্যামিলি, বুনানো ফ্যামিলি ও লুচেসি ফ্যামিলি –  এরাই নিউইয়র্কের পঞ্চ পরিবার বা ফাইভ ফ্যামিলিস নামে পরিচিত।  যদিও এদের ফাইভ ক্রাইম ফ্যামিলিস বলেই ইতিহাস মনে রাখবে।নিউইয়র্কের অন্ধকার জগৎ ও পঞ্চ-পরিবার কে নিয়ে প্রথম কিস্তি।

নিউইয়র্ক শহরের পাঁচটি প্রধান অপরাধী পরিবারের তকমা যাদের দেওয়া হয়েছে তাদের একটি আশ্চর্য মিল রয়েছে।আমেরিকায় এসে থাকতে শুরু করলেও এই অপরাধী পরিবারগুলির কোথাও না কোথাও যোগসূত্র রয়েছে ইতালিতে। এদের যারা মাথা বা চাই তাঁদের নাভির যোগ ইতালিতে।তারা আমেরিকাকে নিজেদের উন্মুক্ত বিচরণভূমি হিসেবে গড়ে তুললেও এবং নিউইয়র্ক শহরকে হত্যালীলার নগর গড়ে তুললেও এদের বেশ কিছু মাস্টারমাইন্ড বা বস ছিল আদি পারিবারিক সূত্রে বা রক্তর দিক থেকে ইতালীয় । এই ইতালীয় আমেরিকান মাফিয়া পরিবারদের মধ্যেই পাঁচটি পরিবারকে দেওয়া হয়েছে পঞ্চ পরিবার বা ফাইভ ফ্যামিলিসের তকমা। এরা ছিল আতঙ্ক। আজও তারা  আতঙ্ক। আজও তাদের শাখাপ্রশাখা রয়ে গিয়েছে।জিনোভিসি ফ্যামিলি, গ্যাম্বিনো ফ্যামিলি, কলম্বো ফ্যামিলি, বুনানো ফ্যামিলি ও লুচেসি ফ্যামিলি – এই পাঁচটি পরিবার হয়তো এখন সরাসরি নেই, থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তাদের বংশধরদের হাতে লাগাম নেই। তবুও তাদের দলের অস্তিত্ব রয়ে গিয়েছে। ব্যাটন খালি বদল হয়েছে। নেতা বা বস বদলেছে।

অপরাধী পরিবার এবং তাদের অভ্যন্তরীণ কাজগুলি আগে খুব গোপনে সংগঠিত হলেও বিগত ষাট বছরে অনেকটাই প্রকাশ্যে এসেছে। এদের নিয়ে বই লেখা হয়েছে, চলচ্চিত্র হয়েছে। এখন এই পরিবারগুলির  প্রবলভাবে ঘটেছে শক্তিক্ষয়  ।তবুও তারা কোথাও কোথাও রয়ে গিয়েছে এবং বর্তমানেও নিউইয়র্ক ও আমেরিকা যুক্তরাষ্ট্র জুড়ে পাঁচটি যে প্রধান অপরাধী গ্যাং বা পরিবার রয়েছে তাদেরকেও জিনোভিসি ফ্যামিলি, গ্যাম্বিনো ফ্যামিলি, কলম্বো ফ্যামিলি, বুনানো ফ্যামিলি ও লুচেসি ফ্যামিলি -পঞ্চ পরিবার হিসেবে চিহ্নিত করা হয়।পঞ্চ-পরিবার আজও নিউইয়র্ক সিটিতে অপরাধের শীর্ষে থেকে সংগঠিত অপরাধ চালায়। গ্যাংগুলি পাল্টে গেলেও আজও একইভাবে ফাইভ ফ্যামিলিস নামে ত্রাসের সংজ্ঞা একই রয়েছে যাকিনা পাঁচটি ইতালীয় আমেরিকান মাফিয়া অপরাধ পরিবারকে বোঝায়।

অপরাধের শীর্ষে থাকা পঞ্চ পরিবার নিজেদের কর্ম-পরিসর ও এলাকা বেঁধে নিয়েছিল ৯২ বছর আগেই।১৯৩১ সালে, সালভাতোর মারানসানো ক্যাসটেল্লামারেস যুদ্ধে তার বিজয়ের পর পাঁচটি পরিবারকে সংগঠিত করেছিলেন।মারানজানো নিউ ইয়র্ক সিটিতে ইতালীয় আমেরিকান গ্যাংগুলিকে মারানসানো, প্রফ্যাচি , ম্যাঙ্গানো, লুচিয়ানো এবং গ্যালিয়ানো পরিবারগুলিতে পুনর্গঠিত করেছিলেন, যেগুলি এখনও বুনানো ফ্যামিলি , কলম্বো ফ্যামিলি , গ্যাম্বিনো ফ্যামিলি, জিনোভিসি ফ্যামিলি এবং লুচেসি ফ্যামিলি – অপরাধের পঞ্চ পরিবার নামে পরিচিত। জিনোভিসি ফ্যামিলি, গ্যাম্বিনো ফ্যামিলি, কলম্বো ফ্যামিলি, বুনানো ফ্যামিলি ও লুচেসি ফ্যামিলি অর্থাৎ ফাইভ ক্রাইম ফ্যামিলিস বা প্রতিটি পরিবারের একটি সীমাবদ্ধ অঞ্চল এবং একটি সাংগঠনিকভাবে কাঠামোবদ্ধ শ্রেণিবিন্যাস ছিল ফলে সাধারণত ব্যতিক্রমী ক্ষেত্র ও বিরাট স্বার্থ সংঘাত ছাড়া গ্যাং ওয়ার হত না।১৯৩১ সালের পর থেকে গোষ্ঠীরা এই থাম্বরুল সাধারণভাবে মেনে চলতে চেষ্টা করত।প্রাথমিকভাবে, মারানসানো প্রতিটি পরিবারের বসকে ‘ক্যাপো দেই ক্যাপি’ (“সব বসের বস”) হিসেবে উল্লেখ করেছেন। এই বস বা নেতাদের এবং তাদের অনুচরদের হাড়হিমকরা কীর্তিকলাপ আজও কমবেশি অব্যহত।।

About Post Author