Home » ক্রিস ওকস ভয়ঙ্কর, চাপে অস্ট্রেলিয়া, ব্রডের ৬০০ উইকেট

ক্রিস ওকস ভয়ঙ্কর, চাপে অস্ট্রেলিয়া, ব্রডের ৬০০ উইকেট

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড ম্যাচে ফেরালেন ইংল্যান্ডকে। এক সময় অস্ট্রেলিয়া সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৮৩ রান। মিচেল মার্স অর্ধশত রান করেছিলেন।তিনি লাবুশানের মত আউট হয়ে গেলেন ৫১ রান করে। মার্সকে ফেরান ক্রিস ওকস। এছাড়া ট্রাভিস হেড ৪৮ করলেও বাকি অজি ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারেননি। মূলত ক্রিস ওকসের বোলিংয়ের দাপটে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া ব্যাকফুটে। স্টুয়ার্ট ব্রডের কথাও উল্লেখযোগ্য। তিনি  এদিন ছশো উইকেট  শিকার করে ফেললেন । এদিন দুটি উইকেট নিয়ে ৬০০ উইকেট প্রাপক হিসেবে বিশ্বের পঞ্চম বোলার হিসেবে ক্রিকেট ইতিহাসে নাম তুলে ফেললেন। এই দুই বোলারের দাপটে দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ২৯৯ রান। দিনের শেষে অপরাজিত  দুই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার  স্টার্ক ও কামিংস। কামিংস আবার দ্বিতীয় টেস্টের ব্যাটিং হিরো। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া তাঁর কাছে কিছু রান আশা করবে।তবে চতুর্থ টেস্টের  প্রথম দিনের নায়ক  অবশ্যই ইংল্যান্ডের ক্রিস ওকস। এদিন ওকসের ঝুলিতে এসেছে চারটি উইকেট।

আরও পড়ুন :পথের কাঁটা প্রেমিকার স্বামীকে ছয় টুকরো করে খুন

ওল্ড ট্রাফোর্ডে এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ইংল্যান্ড এখানে শেষ ১৬ টি টেস্ট ম্যাচের ১৩ টিতেই জিতেছে। হার একটিতে। পরিসংখ্যান ইংল্যান্ড দলের হয়েই যেন কথা বলছিল খেলা শুরু হওয়ার আগেই। খেলা শুরু হতেই সাফল্য আসে।ব্রড ওসমান খোয়াজাকে আউট করেন।ট্রাভিস হেড।তাঁর ৬০০ তম শিকার।জেমস অ্যান্ডারসন যিনি ৬৮৮ উইকেট পেয়ে ৬০০ উইকেট ক্লাবের অন্যতম সদস্য।বাকি তিনজন যারা ৬০০ উইকেট বা বেশি উইকেট পেয়েছেন তাঁরা প্রত্যেকে স্পিনার। এঁরা হলেন মুরলীথরণ (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বল (৬১৯)। জেমস  অ্যান্ডারসনকে এই সিরিজে খুব একটা ধারালো মনে হচ্ছে না। অন্য পেসার মার্ক উড এদিন একটি উইকেট পেলেও মাঝে মাঝে ছন্দ হারিয়েছেন।ফলে প্রাথমিক ধাক্কা সামলে অস্ট্রেলিয়া  যখন বড় রানের দিকে এগোচ্ছিল তখন ক্রিস ওকস ও ব্রডের সৌজন্যে ম্যাচে ফেরে ইংল্যান্ড। দিনের শেষে ২-১ টেস্টে এগিয়ে রাখা অস্ট্রেলিয়া কিছুটা হলেও চাপে। আগামী চার দিন যাই ঘটুক দ্বিতীয় দিন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কি করেন  তার ওপরে ম্যাচের ও সিরিজের ফল অনেকটাই  নির্ভর করবে ।

About Post Author