সময় কলকাতা,স্পোর্টস ডেস্ক,২৭ জুলাই: ভারতে যখন সন্ধ্যে নামবে তখন ভারত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ব্রিজ টাউনে একদিনের ম্যাচ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ব্রিজটাউনে এদিনের ম্যাচকে বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচ হিসেবে দেখছে ভারত,দুই স্পিনার হিসেবে আবার কুলচা জুটিকে দেখা যাবে, মিডল অর্ডার ব্যাটিংএ দেখা যাবে সূর্য কুমার যাদবকে। আরও অনেক কিছু দেখে নেওয়ার সুযোগ ব্রিজটাউনে।

সূর্য টি-টোয়েন্টি ফরম্যাটে অটোমেটিক চয়েস হলেও একদিনের ম্যাচে শ্রেয়স আয়ার বা কে এল রাহুলের পরিবর্ত হিসেবে কতটা মানানসই হয়ে উঠছেন সেদিকে অবশ্যই চোখ থাকবে। পেসার হিসেবে সিরাজ আহত হয়ে ছিটকে যাওয়ার পরে দুই অলরাউন্ডার হিসেবে হার্দিক ও জাদেজাকে নিয়ে নতুন করে গবেষণার কোনও অবকাশ নেই। আহত ঋষভ পন্থের জায়গায় সঞ্জু স্যামসন বা ঈশান কিষান যেই সুযোগ পান, তিনি প্রাপ্ত সুযোগ কতটা কাজে লাগাতে পারেন সেটাই বরং দেখার । অক্ষর বা শারদুল খেলবেন, অন্যদিকে জেনুইন পেসার হিসেবে উমরান মালিক যদি সুযোগ পান তাহলে তিনি দাগ কাটেন তাও দেখার।
আরও পড়ুন বেলিংহামের গোল, অনুশীলন ম্যাচে ইউনাইটেডকে হারাল রিয়েল, বার্সাকে পাঁচ গোল দিল আর্সেনাল

যদিও মুকেশ কুমার বা জয়দেব উনাদকট বেশ কিছুদিন ধরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে থাকার জন্য তাঁদের কাউকে উমরানের বদলে দলে রাখাই হতে পারে। সাম্প্রতিক পরিসংখ্যানের ভিত্তিতে অবশ্যই এগিয়ে ভারত। শেষ আটটি ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতেছে ভারত। তবে পরিসংখ্যানের কথা উঠলে অবশ্যই উঠবে ব্যক্তিগত পরিসংখ্যানের কথা, ব্রিজটাউনে সবচেয়ে বেশি নজর থাকবে বিরাট কোহলির দিকে। ১৩০০০ রানের মাইলস্টোন ছুঁতে ২৬৬ তম ম্যাচ খেলতে নামা বিরাটের আর দরকার ১০২ রান। সবচেয়ে দ্রুততম ১৩০০০ রান করার দিকে এগোচ্ছেন বিরাট।মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারের ১৩০০০ রান করতে লেগেছিল ৩২১ ম্যাচ। শেষ টেস্টেও শতরান করে বিরাট কোহলি বুঝিয়েছেন তিনি ফর্মেই আছেন।।


More Stories
জাপানে সুচিকার পদক জয় এমএমএ-তে, জেনে নিন এমএমএ সম্পর্কে
এশিয়ান গেমসে ভারতীয় শুটারদের দুর্দান্ত সাফল্য
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত