সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাইঃ ত্বকের সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা যায়? এই নিয়ে চিন্তা কম বেশি আমাদের সবার মনেই থাকে। দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে ত্বকের যত্ন নেওয়ার সময়ে অজান্তেই কোনও না কোনও খামতি থেকে যায়। স্কিন কেয়ার রুটিনের প্রতিও খেয়াল রাখা হয় না। দিনের পর দিন ত্বকের সৌন্দর্য কমে যায়। তাই ত্বকের সৌন্দর্য ফেরাতে সপ্তাহান্তে শনি ও রবিবার এই দুটো দিন অন্তত ত্বকের যত্ন নেওয়া উচিত। হাতে নাতে ফল পেতে আজই বাড়িতে বানানো বেকিং সোডার ফেসপ্যাক মুখে লাগান। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে বেকিং সোডার ফেসপ্যাক ছাড়াও আপনি ঘরোয়া উপায়ে কিছু ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন

বেকিং সোডার ফেসপ্যাক
তৈলাক্ত ত্বকের জন্য বেকিং সোডা খুব ভালো কাজ করে।তিন টেবিলচামচ জলে এক টেবিলচামচ বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।এরপর এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।বেকিং সোডার মধ্যে থাকা আ্যন্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের তৈলাক্ত ভাব খুব সহজেই দূর করে।
গোলাপের ফেসপ্যাক
গোলাপের পাপড়িতে প্রচুর পরিমানে ভিটামিন সি এবং ই-এর সন্ধানও পাওয়া যায়। অন্যদিকে গোলাপ জলে অ্যান্টি-ইনফ্ল্য়ামেটরি গুণও আছে। প্রতিটি উপকরণই ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। গোলাপের পাপড়ি ভালো করে ধুয়ে বেটে নিন। এর সঙ্গে পরিমাণ মতো দুধ মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সামান্য বেসনও মেশালেও ভালো উপকার পাওয়া যায়। এবার ওই ফেসপ্যাক আপনার মুখে লাগিয়ে নিন।
আরও পড়ুন বয়স ৩০ না পেরোতেই ত্বকে বলিরেখা দেখা দিচ্ছে? আপনার জন্য রইল সহজ কিছু সমাধান

কলার ফেসপ্যাক
বাড়িতে কালো হয়ে যাওয়া কলা ফেলে না দিয়ে তা দিয়েই ফেসপ্যাক তৈরি করুন।প্রথমে কালো হয়ে যাওয়া কলা চটকে নিন।এরপর তাতে এক টেবিলচামচ মধু এবং দু ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন।এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।হালকা ময়েশ্চারাইজার মেখে নিন এরপর।দেখবেন তৈলাক্ত ভাব অনেকটাই চলে গেছে।

টমেটোর ফেস প্যাক
রূপচর্চায় টমেটো খুবই উপকারী।বিশেষ করে অয়েলি স্কিনের ক্ষেত্রে।টমেটো ত্বকে ক্লিঞ্জার হিসেবে কাজ করে।টমেটো মুখের বাড়তি তেল শুষে নিয়ে ব্রণ,ব্ল্যাক হেডস দূর করে।একটি মাঝারি টমেটো আধখানা করে কেটে তা চটকে নিয়ে রস বার করতে হবে।এরপর তুলো সেই রসে ভিজিয়ে গোটা মুখে লাগাতে হবে।১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।যারা তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন তারা সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করলে দারুণ ফল পাবেন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে