Home » মুখের কালো দাগছোপ কিছুতেই কমছে না? ত্বকের যত্নে আপনার জন্য রইল কিছু টিপস

মুখের কালো দাগছোপ কিছুতেই কমছে না? ত্বকের যত্নে আপনার জন্য রইল কিছু টিপস

সময় কলকাতা ডেস্ক,৩১ জুলাই: দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে ত্বকের যত্ন সেভাবে নেওয়া হয়ে ওঠে না অনেকেরই। যার কারণে দিনের পর দিন ত্বকের সৌন্দর্য কমে যায়। ব্রণ, দাগছোপ এসব থাকার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়। দাগছোপ থাকার ফলে অনেকেই চিন্তিত থাকেন। মুখের কালো দাগছোপ দূর করতে তাই অনেকেই পার্লারে যান। কিন্তু তা সম্পূর্ণভাবে দূর করা যায় না। তার মধ্যে যাদের তৈলাক্ত ত্বক,গরমে তাঁদের ত্বকে ব্রণ হওয়ার ফলে দাগছোপ দেখা দিতে থাকে। দাগছোপ থাকার কারণে দিনের পর দিন ত্বকের জেল্লা কমে যায়। তাই সময় করে প্রতিদিন অন্তত ১৫ মিনিট হাতে নিয়ে ত্বকের যত্ন নেওয়া উচিত। ত্বকের দাগছোপ দূর করতে সবার আগে ভেতর থেকে যত্ন নেওয়া উচিত। মুখের কালো দাগছোপ দূর করতে আজ থেকেই মেনে চলুনএই টিপস-

পেঁপে খান
ত্বকের জন্য পেঁপে খুবই উপকারী। পেঁপে খেলে বা ত্বকে মাখলেও খুব ভালো। ভিটামিন এ সমৃদ্ধ পেঁপে ত্বকের বিভিন্ন ক্ষত সারাতে সাহায্য করে। ত্বকের কোষে পুষ্টি জোগায়।ত্বকের দাগছোপও দূর করে। এছাড়াও আপনি ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে পেঁপে দিয়ে ফেস মাস্ক বানিয়ে নিতে পারেন।
গোলাপজল
তৈলাক্ত ত্বকে দাগছোপ দূর করতে গোলাপ জলের সঙ্গে এক চামচ শুদ্ধ গ্লিসারিন মিশিয়ে ফ্রিজে রেখে দিন। যখনই ত্বকে শুষ্কতাজনিত টান অনুভব করবেন,তখনই এই মিশ্রণ তুলোয় করে ত্বকে লাগাবেন।

আরও পড়ুন     ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে বাড়িতেই বানিয়ে ফেলুন বেকিং সোডার ফেসপ্যাক


সানস্ক্রিন ব্যবহার করুন
ত্বককে উজ্জ্বল রাখতে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। গরমে সানস্ক্রিন ব্যবহার না করলে ট্যান পড়ার আশঙ্কা থেকে যায়। যাঁদের অয়েলি স্কিন,তাঁদের সর্বদা মিনারেলস, জিঙ্ক অক্সাইড ও টাইটেনিয়াম ডাইঅক্সাইডের মতো উপাদানে সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এতে ত্বকে দাগছোপ পড়ে না।
ভিতর থেকে যত্ন
ত্বকের যত্ন শুধু বাইরে থেকে নিলেই চলবে না,যত্ন নিতে হবে ভিতর থেকেও। মাঝে মাঝে হালকা এক্সারসাইজ করুন,সকালে বা বিকেলে হাঁটতে বেরোন। এক্সারসাইজ করলে আপনার শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং কোষ সজীব থাকবে। প্রচুর পরিমাণে তাজা শা্জসবজি এবং কলা,আপেল, পাকা পেঁপে এবং কমলালেবু ইত্যাদি ফল খান। তৈলাক্ত জাতীয় খাবার যতদূর সম্ভব এড়িয়ে চলুন।

About Post Author