স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ জুলাই: জল্পনার অবসান। ইউনাইটেডেই রেসমস হইল্যান্ড । রেকর্ড অর্থের বিনিময়ে ২০ বছরের ড্যানিশ তারকাকে সই করাল রেড ডেভিলরা। ইতালির ক্লাব আটলান্টা এফসি থেকে উদীয়মান এই স্ট্রাইকারকে দলে নিতে ইউনাইটেডকে খরচ করতে হল প্রায় ৭৫ মিলিয়ন ইউরো। এছাড়াও শর্তে ১০ মিলিয়ন ইউরোর অতিরিক্ত ট্রান্সফার ফির উল্লেখ রয়েছে। প্রায় ৫ বছরের চুক্তিতে নিজের প্রিয় ক্লাবে সই করতে চলেছেন হইল্যান্ড ।
Rasmus Højlund to Manchester United, here we go! Agreement reached right now with Atalanta ???????????????? #MUFC
Package will be around €70m with add ons, clubs preparing documents in the next 24 hours.
Højlund agreed 5 year deal ten days ago as he only wanted Manchester United. pic.twitter.com/MVN0ubeH7O
— Fabrizio Romano (@FabrizioRomano) July 29, 2023
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রস্তুতি শিবিরে রয়েছে দল। এরিক টেন হ্যাগের কড়া নজরদারিতে চলছে ব্রুনো, ভ্যারান, মার্টিনেজদের প্র্যাকটিস। ইতিমধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে ইউনাইটেড। দুটিতে জয় পেয়েছে। হারিয়েছে আর্সেনালকে। তবে হারতে হয়েছে রিয়েল মাদ্রিদের কাছে। ওই ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত গোল পায়নি দল। দলে একজন উপযুক্ত স্ট্রাইকারের অভাব উপলব্ধি হয়েছে ইউনাইটেড ম্যানেজমেন্টের। কারণ দলের একমাত্র স্ট্রাইকার অ্যান্টনি মার্শিয়াল ভীষণ রকমের চোটপ্রবণ। রমেলু লুকাকুকে ছাড়ার পর থেকে আর স্থায়ী স্ট্রাইকার দলে নেয়নি ক্লাব। গত মরশুমে লোনে নিয়ে আসা হয় ডাচ স্ট্রাইকার উট ওয়েঘস্টকে। বিশ্বকাপে নজর কাড়লেও ইউনাইটেডের হয়ে নজর নজরকাড়তে ব্যর্থ হন তিনি। ফলে এই মরশুমে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। তারপর থেকে নতুন স্ট্রাইকারের সন্ধানে ছিল ক্লাব। তালিকায় অনেকে থাকলেও ড্যানিশ তরুণ ফুটবলারকে পছন্দ হয় ইউনাইটেড কোচ ও থিঙ্ক ট্যাঙ্কের।

শুধু ইউনাইটেড নয়, এই তরুণ ফুটবলারকে পেতে আগ্রহ দেখায় পিএসজি। যদিও হইল্যান্ড ও তাঁর বাবার প্রথম পছন্দ ছিল ইউনাইটেড। ফুটবলারের সঙ্গে ব্যক্তিগত চুক্তিতে তাই বিশেষ বেগ পেতে হয়নি ইউনাইটেডকে। এবার তাঁর ক্লাবের সঙ্গেও চুক্তি পাকা করে ফেলল ইউনাইটেড। গত মরশুমে ম্যাঞ্চেস্টার সিটি ত্রিমুকুট জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তাঁদের নরওয়ের স্ট্রাইকার আর্লিং হল্যান্ড।

এবার পড়শী ক্লাবে এলেন রাসমস হইল্যান্ড। ফলে আগামী ম্যাঞ্চেস্টার ডার্বিতে ভাইকিং ডুয়েল দেখার অপেক্ষায় সমর্থকরা।
আরও পড়ুন: ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব, হারল ভারত


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার