সময় কলকাতা ডেস্ক, ৩০ জুলাই: যা ভয় ছিল তাই হল।তিনটি একদিনের ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে দিল ওয়েস্টইন্ডিজ। ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব চলছিলই। প্রথম একদিনের ম্যাচে ওয়েস্টইন্ডিজের কম রান তাড়া করে জেতার তুলতে রীতিমত হিমশিম খেতে হয়েছে বাকি ব্যাটসম্যানদের। বিরাট ব্যাট না করায়, রোহিত দেরিতে নামায় -অশনি ইঙ্গিত ছিলই। দ্বিতীয় ম্যাচে ঈশান কিষান ছাড়া বাকি ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবাই আবার ব্যর্থ হওয়ায় সিরিজে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ১৮১ রানের উত্তরে ৩৭ তম ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে ফেলে ওয়েস্টইন্ডিজ।৬৩ রান করে অপরাজিত থেকে যান সাই হোপ।
এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপ। শুরু ভালোই করেছিলেন ভারতীয় ওপেনার জুটি শুভমান গিল – ঈশান কিষান জুটি। শুভমান গিলকে তাঁর ব্যক্তিগত ৩৪ রানের সাজঘরে ফেরত পাঠিয়ে ভারতের প্রারম্ভিক জুটিতে ভাঙন ধরান ক্যারিবিয়ান স্পিনার গুদাকেশ মোতি। ঈশান কিষানকে আউট করেন রোমারিও শেপার্ড। ঈশান কিষান করেন ৫৫ রান।শেষ ৯ টি উইকেট ৮৬ রানের মধ্যে হারায় ভারত। একমাত্র সূর্য কুমার যাদব ২৪ রান করে কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলেছিলেন।তিনি ফিরতেই ভারতের বড় রানের সম্ভাবনা শেষ হয়ে যায়।
পাল্টা ব্যাট করতে নেমে ৯১ রানের মধ্যে চার উইকেট হারায় ওয়েস্টইন্ডিজ।এরপরে কার্টির সঙ্গে জুটি বেঁধে সাই হোপ জয়ের লক্ষ্যে দলকে নিয়ে পৌঁছে যান। শারদুল ঠাকুর ৪২ রানে তিন উইকেট পান।।
আবার পড়ুন :চলন্ত বাসের মধ্যে যাত্রীদের সামনে বসে যৌনমিলন


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে