Home » কবে মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি!

কবে মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি!

সময় কলকাতা ডেস্ক,৩১ জুলাইঃ গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। কিন্তু ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলেনি বঙ্গবাসীর। আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে ভ্যাপসা গরম। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা ও তার আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সারাদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত চলবে বলেই জানা গিয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। কলকাতা ও তার আশপাশের এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭২ থেকে ৯৫ শতাংশ। এদিকে, বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।

আরও পড়ুন      মণিপুর ইস্যুতে রাজ্যপালকে স্মারকলিপি ‘ইন্ডিয়া’ জোটের, সংসদে অনাস্থা নিয়ে দ্রুত আলোচনার দাবি

পূর্বাভাস বলছে,সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। ইতিমধ্যেই সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ এবং রাজস্থানে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author