সময় কলকাতা ডেস্ক,৩ আগস্ট: দীর্ঘ প্রতীক্ষার অবসান। স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল নিয়ে এল ই-কমার্স সংস্থা অ্যামাজন। আগামী ৫আগস্ট অর্থাৎ শনিবার থেকেই অ্যামাজনে এই গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল শুরু হচ্ছে। আগামী ৯ আগস্ট পর্যন্ত এই সেল চলবে বলেই জানা গিয়েছে। ই-কমার্স সাইট থেকে যাঁদের অনেক কিছু কেনাকাটা করার থাকে, তারা কিন্তু অ্যামাজনের এই অফার একদমই হাত ছাড়া করবেন না। তবে, অ্যামাজন প্রাইম কাস্টমারদের জন্য ৪ তারিখ অর্থাৎ শুক্রবার দুপুর ১২ টা থেকেই শুরু হয়ে গিয়েছে এই সেল। জানা গিয়েছে, সব সামগ্রীর ওপরই এই সেল চলবে। বিশেষ করে ইলিকট্রনিক জিনিসের ওপর বেশি ছাড় রয়েছে। এছাড়াও ট্যাব, ল্যাপটপ, স্মার্ট টিভি, অডিও ডিভাইস, ওয়ারেবল ডিভাইস এবং ইলেকট্রনিক্স অ্যাকসেসরিজও অনেকটা কম দামে কিনতে পারবেন। ওয়ান প্লাস,স্যামসাং,ওপ্পো কোম্পানির ফোনগুলির ওপর দারুণ ছাড় মিলবে বলেই জানা গিয়েছে। এই সুবর্ণ সুযোগে আর দেরি না করে নিজের সরকারি জিনিস বেছে নিন।

স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যামাজনের মত ফ্লিপকার্টেও শুরু হচ্ছ্র বিগ সেভিং ডেজ সেল। ৪ আগস্ট অর্থাৎ শুক্রবার থেকেই এই বিগ সেভিং ডেজ সেল শুরু হচ্ছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত এই সেল চলবে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলের একটি টিজার প্রকাশ্যে এসেছে। সেখানে সেইসব ফোনের নাম দেখা গিয়েছে, যেগুলোর দামে ছাড় থাকতে চলেছে ফ্লিপকার্টের সেলে। বিগ সেভিং ডেজ সেলে ৫জি ফোন অনেকটাই কমে পেয়ে যাবেন। এছাড়াও আইফোন ১৪ এবং আইফোন ১১ অনেক কমে পাওয়া যাবে। বর্তমানে আইফোন ১৪-র দাম ফ্লিপকার্টে ৬৮,৯৯৯ টাকা। অন্যদিকে আইফোন ১১-র দাম ফ্লিপকার্টে ৪১,৯৯৯ টাকা। ফ্লিপকার্টের এই বিগ সেভিং ডেজ সেলে ১৪ প্লাস মডেলের দামে ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন ‘ইন্ডিয়া’ জোটের হাইভোল্টেজ তৃতীয় বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত, যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

স্মার্টফোন ছাড়াও এই সেলে সস্তা হচ্ছে স্মার্টওয়াচ, হেডফোন, ওয়্যারলেস হেডফোন, ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্ট। মাত্র ৬০,০০০ টাকা থেকে গেমিং ল্যাপটপ কেনার সুযোগ পাওয়া যাবে। প্রিন্টার ও মনিটরের ক্ষেত্রেও ৮০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্যদিকে সুপার কয়েনের মাধ্যমে পেমেন্ট করলে ফোন কেনার সময় ২,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। জানা গিয়েছে,বিগ সেভিং ডেজ সেলে পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে ফোন কিনলে মিলবে অতিরিক্ত ছাড়। এছাড়াও রয়েছে নো কস্ট ইএমআই-এর সুবিধা। সঙ্গে স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন-এর সুবিধাও পাওয়া যাবে। ফ্লিপকার্ট জানিয়েছে, এই সেলে Realme, Poco, Samsung, Oppo, Vivo, Apple, Xiaomi, Motorola, Google, Infinix সহ সবধরনের জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইলই দারুণ সস্তা হবে।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার