Home » ডুয়ার্সে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তঃসত্ত্বা হাতি মৃত্যুর জের, রেলের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন শুরু বন দপ্তরের

ডুয়ার্সে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তঃসত্ত্বা হাতি মৃত্যুর জের, রেলের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন শুরু বন দপ্তরের

সময় কলকাতা ডেস্ক, ১৩ আগস্ট: গত বৃহস্পতিবারই ডুয়ার্সে মালবাহী ট্রেনের ধাক্কায় ফের মর্মান্তিক মৃত্যু হয় গর্ভবতী হাতির। ওইদিন ভোররাতে চাপরামারির রেললাইন ধরে গর্ভবতী হাতিটি জঙ্গল পারাপারের সময় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে। এবার অন্তঃসত্ত্বা হাতি মৃত্যুর ঘটনায় রেলের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন শুরু বন দপ্তরের। ইতিমধ্যেই জিআরপি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এরপরই ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর। বন দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ‘ এটি সাধারন কোনও দুর্ঘটনা নয়। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাতের দিকে জঙ্গলের রাস্তায় মালগাড়ি চালিয়েছে রেল। আর ট্রেনটি অত্যন্ত দ্রুত গতিতে থাকার কারণে পেট থেকে ছিটকে বেরিয়ে আসে গর্ভস্থ সন্তান। গতি কত ছিল, তা জানতে রেলের কাছ থেকে ব্ল্যাক বক্স এবং লগবুক ডেটা চাওয়া হবে বলেই জানা গিয়েছে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই ডুয়ার্সে মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় গর্ভবতী হাতিটির। এদিন জঙ্গলের পথে মালবাহী ট্রেনের যথেষ্টই স্পিড ছিল। যার জেরে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পেট থেকে ছিটকে বেরিয়ে আসে গর্ভস্থ সন্তান। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তঃসত্ত্বা হাতিটির। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের আধিকারিকরা। এরপরই ময়নাতদন্তের জন্য অন্তঃসত্ত্বা হাতিটির দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিন ধীর গতিতে মালগাড়িটি চালানোর নির্দেশিকা মানা হয়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করে বন দফতর।

আরও পড়ুন    ডুয়ার্সে মালবাহী ট্রেনের ধাক্কায় ফের মৃত্যু অন্তঃসত্ত্বা হাতির

এ প্রসঙ্গে বন্যপ্রাণ বিভাগের উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর জানান, ‘আলিপুরদুয়ারের দলগাওঁ থেকে ডলোমাইট বোঝাই ট্রেন টি দ্রুত গতিতে ডুয়ার্স দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। বুধবার রাত আড়াইটে নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সেখানে। যে শাবকটি মা হাতির পেট ফেটে বেড়িয়ে এসেছে, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই মা হাতিটি প্রসব করত।’ যদিও ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। হাতি মৃত্যু কমাতে যেখানে বন দফতর এবং রেল আধিকারিকদের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তারপরেও কীভাবে ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির মৃত্যু হল,তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

About Post Author