Home » কালীঘাটের কাকুর ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এ ইডির হানা, বাজেয়াপ্ত একাধিক নথি

কালীঘাটের কাকুর ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এ ইডির হানা, বাজেয়াপ্ত একাধিক নথি

সময় কলকাতা ডেস্ক, ২২ আগস্ট: নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে,ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। এবার নিয়োগ দুর্নীতির তদন্তে কালীঘাটের কাকুর পুরনো অফিসে চিরুনি তল্লাশি চালাল ইডি। কালীঘাটের কাকুর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাট সহ ৩টি জায়গায় একযোগে তল্লাশির পর ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর পুরনো অফিস ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এ হানা দেয় ইডির আধিকারিকরা। টানা ১৮ ঘণ্টা তল্লাশি চালিয়ে ওই অফিস থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এদিন কালীঘাটের কাকুর সঙ্গে যোগ রয়েছে, এমনই কিছু জায়গায় যান তদন্তকারীরা। জানা গিয়েছে, ২০১৬ সাল পর্যন্ত এই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অন্যতম ডিরেক্টর পদে ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁরই সংস্থা এসডি কনসালটেন্সি। ইডির চার্জশিটে বলা হয়েছে, বিভিন্ন দফায় এসডি কনসালটেন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লিপ্স অ্যান্ড বাউন্ডস-এর অ্যাকাউন্টে টাকা জমা হয়। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের জানুয়ারি মাস পর্যন্ত ৯৫ লাখ ১ হাজার টাকা সেই অ্যাকাউন্টে জমা পড়েছে বলেই সূত্রের খবর।


বর্তমানে বন্দি সুজয়কৃষ্ণ ভদ্র। শারীরিক অসুস্থতার কারণে ভরতি রয়েছেন হাসপাতালে। তবে রহস্যের শিকড়ে পৌঁছতে তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সোমবার সকালে লি রোডে জামাইয়ের নামে কেনা কালীঘাটের কাকুর সম্পত্তিতে হানা দেয় ইডি। যার মূল্য আড়াই কোটি টাকা। সেইসঙ্গে আলিপুর ও জোকায় হানা দেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩০ মে ইডির হাতে গ্রেফতার হন কালীঘাটের কাকু। কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর বেহালার বাড়ি, অফিসে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। যেদিন এই তল্লাশি চলছিল, সেদিন আবার নিজাম প্যালেসে হাজিরা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাটের কাকুর বাড়ি ও অফিস থেকে ইডি বেরিয়েছিল ১৬ ঘণ্টা পর।

আরও পড়ুন   যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তাল বিধানসভা! মুলতুবি প্রস্তাব শুভেন্দু অধিকারীর

জানা গিয়েছিল, প্রচুর নথি নাকি নিয়ে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, সেই নথির ভিত্তিতেই কালীঘাটের কাকুকে তলব করেছিল ইডি দফতরে। শেষ পর্যন্ত টানা ১১ ঘণ্টা ম্যারাথন জেরার পর ইডির হাতে গ্রেফতার হন তিনি। সুজয়কৃ%LS

About Post Author